সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের মার্চ থেকে শুরু হয়েছে করোনার (Coronavirus) অধ্যায়। আজও গোটা বিশ্ব লড়ে চলেছে মারণ এই ভাইরাসের সময়। এখন নিউ নর্মালের অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে জনজীবন। কিন্তু একটা সময় দীর্ঘ লকডাউনের ধাক্কা সামলাতে হয়েছে। কঠিন সেই সময়ের কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

কালার্স বাংলার নতুন রিয়ালিটি শো ‘হুনরবাজ’ (Hunarbaaz)। তা নিয়েই এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন চক্রবর্তী জানান, লকডাউনের সময় বিপদে পড়েছিলেন টুরিজম ও হোটেলের ব্যবসায়ীরা। কোনও আয় ছিল না তাঁদের। বিশেষ সাহায্যও পাচ্ছিলেন না। একাধিক হোটেল রয়েছে মিঠুনের। এক কাপ কফিও সেখানে বেচতে পারেননি মিঠুন।
লকডাউনের সময় অত্যন্ত খারাপ ছিল বলে জানান মিঠুন। প্রথমে নিজের পরিবারের কথাই ভাবছিলেন তিনি। কিন্তু পরে যখন আয় এক্কেবারেই কমে যায়, কর্মীদের যা টাকা আছে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার নির্দেশ দেন।
[আরও পড়ুন: নেতাজি নগরের বাড়িতে আগুন, বেরতে না পেরে ঘরের মধ্যেই ঝলসে মৃত্যু বৃদ্ধার]
আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে ‘হুনরবাজ’। মিঠুনের পাশাপাশি এই শোয়ের বিচারক হিসেবে রয়েছেন করণ জোহর এবং পরিণীতি চোপড়া। সঞ্চালনার দায়িত্বে ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। শোয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়েই নিজের অতীতের স্মৃতিকথা শোনান মিঠুন। জানান, একটা সময় খাবারের জোগানের জন্য পার্টিতে নাচতেন। কাজের খোঁজে যেতেন পায়ে হেঁটে। যাতে কিছু টাকা বাঁচানো যায়।

নায়ক হওয়ার আশা নাকি মাঝে ছেড়েই দিয়েছিলেন মিঠুন। ভেবেছিলেন তাঁকে কেউ নায়ক হিসেবে কাজের সুযোগ দেবেন না। তাই ভিলেন হওয়ারও চেষ্টা করেছেন বলে জানান ৭১ বছরের অভিনেতা। স্বপ্নের পিছনে যাঁরা ছোটেন, তাঁদের কখনও হাল ছাড়া উচিত নয় বলেই জানান মিঠুন।
View this post on Instagram
[আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলা কামরায় যুবতীর শ্লীলতাহানি, ফেসবুক লাইভে চাইলেন সাহায্য]
সর্বশেষ খবর
-
‘আমি গর্বিত দিমাগি নকশাল’, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার, ‘শিক্ষা’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
-
এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের
-
জীর্ণ দশাতেও কোন্দলে জর্জরিত কংগ্রেস! কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনে মার খেলেন জেলা সভাপতি
-
‘বাঁচাতে’ পারেননি বন্ধুকে, এবার বায়ার্ন অভিষেকেই মুসিয়ালার প্রাণ বাঁচালেন মরক্কোর সাইবাড়ি
-
‘ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় নেতানিয়াহুকে ধন্যবাদ জ্ঞাপন মোদির