সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় ফের বিয়ের সানাই। সৌরভ-দর্শনার পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী তিথি বসু। মনে আছে ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট মেয়েটার কথা? হ্যাঁ, সেই ঝিলিক যে কিনা হন্যে হয়ে খুঁজছিল তাঁর আসল মাকে। সেই ঝিলিক ওরফে তিথি বসু এখন আর ছোট নেই। বরং, এখন সে বড়। যৌবনে পা দিয়েছে। আর তাই তো তিথির জীবনে এবার বিয়ের ফুল ফুটেছে! ভাবছেন কার সঙ্গে বিয়ে হচ্ছে তিথির? নানারকম গপ্পো রটে যাওয়ার আগে সত্য়িটা ফাঁস করা যাক।
আসলে তিথি (Tithi Basu) এখন জনপ্রিয় ফুড ব্লগার। তিথির সারাদিন কাটে ফুড ব্লগিং করেই। ধারাবাহিকের পাশাপাশি এটাকেই পেশা হিসেবে বাছতে চান তিনি। আর তাই তো অভিনেত্রী, তাঁর ইউটিউবের প্রচার করতেই আইবুড়ো ভাতের প্ল্যান করে ফেললেন। আর তিথির এই চমক রাতারাতিই হইচই ফেলে দিল টলিপাড়ায়।
View this post on Instagram
[আরও পড়ুন: দুষ্টের দমন, শিষ্টের পালন! কেমন হল দেবের ‘প্রধান’? পড়ুন রিভিউ]
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ তিথি বসু। তাই ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। সেই অনুরাগীদের কথা মনে রেখেই তিনি দিলেন নতুন চমক। পঞ্চব্যাঞ্জন সাজিয়ে সেরে ফেললেন ফটো শুট।
[আরও পড়ুন: ‘শাহরুখ জিন্দাবাদ! কিন্তু জাতি যেন ভুলে না যায়…’, ‘ডাঙ্কি’ ঝড়ে বাংলার দর্শককে কী মনে করালেন জীতু?]
সর্বশেষ খবর
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?
-
‘মুখ খুললেই মিম, বউ বলেছে চুপ থাকো’, মৌনব্রত ভেঙে কী জানালেন রবি কিষেণ?
-
স্বপ্ন ছিল পাক সেনায় যোগের! সুযোগ না পেয়ে আইএসআই চর রানা রউফ
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত