সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের দুষ্টু মৌমিতা। সবসময় পর্ণা আর সৃজনের জীবনে কিছু না কিছু একটা ঘটাতে থাকে। আর মৌমিতার চরিত্রে নেপথ্যে যিনি রয়েছেন সেই মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)? তিনি ক্যামেরার সামনে একেবারে উষ্ণ মেজাজে ধরা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একেবারে ‘বিচ মুড’-এর রয়েছেন মানসী। অভিনেত্রীর পরনে আকাশি নীল রঙের শার্ট। যার অধিকাংশ বোতাম খোলা। তাতেই উন্মুক্ত অন্তর্বাস। মানসীর এই ছবি তুলেছেন দীপঙ্কর সাহা। স্টাইলিং সৌম্যর। আর মেকআপের দায়িত্ব সামলেছেন লোকনাথ দাস।
[আরও পড়ুন: উচ্চতায় মাকেও ছাড়িয়ে গিয়েছে, ছেলে অঙ্কনের জন্মদিনে কী লিখলেন ঋতুপর্ণা?]
মডেলিং করেছেন। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন। বাংলা সিনেমার জগতে মানসীর পথ চলা শুরু হয় ‘ডার্ক চকোলেট’ সিনেমার মাধ্যমে। তারপর ‘চালবাজ’, ‘বিবাহ অভিযান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন মানসী। টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় ‘মেমবউ’ সিরিয়ালের মাধ্যমে। তারপর মানসীকে দেখা যায় ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে। দুই সিরিয়ালেই মানসীর অভিনয় প্রশংসতি হয়েছে।
View this post on Instagram
এবারে মৌমিতার মতো খল চরিত্রেও নজর কেড়েছেন মানসী। সোশ্যাল মিডিয়ায় অবশ্য মানসী একেবারে অন্যরূপেই ক্যামেরার সামনে ধরা দেন। ধারাবাহিকের দুই শাশুড়ি অরিজিতা মুখোপাধ্যায় ও তনুশ্রী গোস্বামীর সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব মানসীর। তিনজন একসঙ্গে নানা ছবি ও ভিডিও শেয়ার করেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘বেশি চিন্তা ছিল মেয়েকে নিয়ে, যা সহ্য করেছে’, KK প্রসঙ্গ উঠতেই চোখে জল রূপঙ্করের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে