সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে টানা বৃষ্টি। দিনভর আবহাওয়া এমনই থাকবে। জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এমন দিন তো বৃষ্টি ভেজার জন্যই! তাই করেছেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। শাড়ি পরেই শুয়ে পড়েছেন খোলা ছাদে। যাতে রিমঝিম ধারার প্রতিটি কণা তাঁকে শরীর-প্রাণ জুড়িয়ে দেয়।

ধারাবাহিকে কুচুটে জা মৌমিতা। তবে মানসী মোটেও তা নন। প্রাণখোলা স্বভাবই তাঁর সম্পদ। তাই বৃষ্টির দিন চুটিয়ে উপভোগ করেছেন। লাল পলকা ডটের হলুদ শাড়ি পরেছিলেন মানসী। সেই অবস্থাতেই ছাদে চলে যান। খোলা চুলে বৃষ্টিতে ভিজতে থাকেন।
View this post on Instagram
[আরও পড়ুন: শাহরুখকে নকলের চেষ্টা! ‘রকি অউর রানি’র প্রথম গান প্রকাশ্যে আসতেই ট্রোলড রণবীর]
মডেলিং করেছেন। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন। বাংলা সিনেমার জগতে মানসীর পথ চলা শুরু হয় ‘ডার্ক চকোলেট’ সিনেমার মাধ্যমে। তারপর ‘চালবাজ’, ‘বিবাহ অভিযান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন মানসী।
View this post on Instagram
টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় ‘মেমবউ’ সিরিয়ালের মাধ্যমে। তারপর মানসীকে দেখা যায় ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে। দুই সিরিয়ালেই মানসীর অভিনয় প্রশংসতি হয়েছে। এবারে মৌমিতার মতো খল চরিত্রেও নজর কেড়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অবশ্য মানসী একেবারে অন্যরূপেই ক্যামেরার সামনে ধরা দেন।
[আরও পড়ুন: ‘এ কীরে!’, অরিজিতের ‘পাসুরি’ রিমেক নিয়ে প্রবল বিরক্তি প্রকাশ শোয়েব আখতারের]
সর্বশেষ খবর
-
জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্প, করমর্দনে মেতে রাহুল! ‘অবমাননা’র ভিডিও শেয়ার করল বিজেপি
-
প্রধান বিচারপতির বিরোধিতা, মিলবে না ‘আইনজীবী’ স্বীকৃতি! নির্দেশ দিয়েও পিছু হঠল বার কাউন্সিল
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টাকা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার