সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক ‘মন ফাগুন’ (Mon Phagun)। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে খবরের সত্যতাও স্বীকার করে নিয়েছেন ধারাবাহিকের নায়িকা সৃজলা গুহ।

২০২১ সালের জুলাই মাসে স্টার জলসায় শুরু হয়েছিল ‘মন ফাগুন’। ধারাবাহিকে ঋষি ও পিহুর সম্পর্কে টানাপোড়েন নিয়ে কাহিনি। ছোটবেলার বন্ধু ঋষি ও পিহু। একটি ঘটনার জেরে দু’জন আলাদা হয়ে যায়। বড় হয়ে আবার তারা মুখোমুখি হয়। তারপর থেকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয় দু’জনকে। ধারাবাহিকে ঋষির ভূমিকায় রয়েছেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। সুপ্রিয়াদেবীর নাতি শন। মহিলা অনুরাগীরা বেশ পছন্দ করেন তাঁকে।

[আরও পড়ুন: ফের রুদ্রনীলের কণ্ঠে ‘অনুমাধব দুই’ ছড়া, এবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ভিডিও]
অন্যদিকে, শনের বিপরীতে পিহুর ভূমিকায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন সৃজলা। ঋষি ও পিহুর এই জুটি ছোটপর্দার দর্শকদের বেশ প্রিয়। শোনা গিয়েছে, আগামী ১৭ আগস্ট ‘মন ফাগুন’ সিরিয়ালের শেষ শুটিং। আর চ্যানেলে সিরিয়ালের শেষ সম্প্রচার ২১ আগস্ট। এক বছর পার হতে না হতেই সিরিয়াল এভাবে বন্ধ হতে চলায় মনখারাপ সৃজলার। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে অভিনেত্রী জানান, এই ধারাবাহিক তাঁকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে বড় পাওনা গীতু ওরফে গীতশ্রী রায়।
View this post on Instagram
ধারাবাহিকে ঋষি এবং পিহুর বোনের ভূমিকায় অভিনয় করেছেন গীতশ্রী। টেলিভিশনের দর্শকরা বেশ পছন্দ করেন তাঁকে। গীতশ্রীর কাছে এ বেদনা যেন পরিবারের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার মতো। তবে সৃজলাকে মিস করবেন না তিনি। কারণ বাইরে তাঁদের অবশ্যই দেখা হবে। তবে বাংলা টেলিভিশনের দর্শকরা ঋষি এবং পিহুর এই কাহিনি বেশ মিস করবেন। এদিকে ২২ আগস্ট থেকে স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’।
View this post on Instagram
[আরও পড়ুন: ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুটের জেরে আরও বিপাকে! রণবীরের বাড়িতে মুম্বই পুলিশ]
সর্বশেষ খবর
-
বিয়ের আগে মেয়েদের সম্পত্তি সুরক্ষার বার্তা, বিচ্ছেদ মামলার মাঝে ‘প্রিনাপ’ টিপস সেলিনার
-
মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির! মৃত অন্তত ৫
-
‘কাটমানি’ ম্যাজিক! পঞ্চায়েত সদস্য থেকে কোটিপতি হওয়া তৃণমূল নেতাকে নিয়ে অভিযোগের পাহাড়
-
শুভেন্দু যাওয়ার দিনই বারুইপুরে ঋতব্রত-সায়নী-চন্দ্রিমারা, ‘মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন’, বললেন কাকলি
-
ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের, দ্রুতই হাইকোর্টে জমা মেসিকাণ্ডে তদন্তের রিপোর্ট