Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬

প্রথম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে প্রত্যুষার শর্ট ফিল্ম

দেখে নিন সেই ট্রেলার...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৯, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৯, ১৯:০৮

options
link
প্রথম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে প্রত্যুষার শর্ট ফিল্ম zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ এপ্রিল, ২০১৬। টেলিভিশন চ্যানেলগুলি বড় বড় করে ব্রেকিং দিচ্ছে। সবাইকে এপ্রিল ফুল করে চলে গেলেন টেলি তারকা প্রত্যুষা ব্যানার্জি। বালিকা বধূর আনন্দী। আর ক’টা দিন। সেই ঘটনার বছর ঘুরে যাবে। প্রিয় বান্ধবীর সেই ভয়ানক পরিণতির দিনটি একটু অন্যরকমভাবে মনে করাতে চান কাম্যা পাঞ্জাবী। আগামী ১ এপ্রিল মুক্তি পেতে চলেছে প্রত্যুষা অভিনীত একটি শর্ট ফিল্ম। এটিই তাঁর শেষ কাজ ছিল। শর্ট ফিল্মটির নাম “হাম কুছ কহে না সকে’’।

সোমবারই নিজের ট্যুইটার প্রোফাইলে হাম কুছ কহে না সকে-র ট্রেলারটি পোস্ট করেছেন কাম্যা। সঙ্গে লেখা, “মিস ইউ মাই ছোটু।” প্রত্যুষাকে এই নামেই ডাকতেন তিনি। সংবাদমাধ্যমকে কাম্যা জানান, “এটা ফিকশন। তবে অদ্ভূতভাবে এই শর্ট ফিল্মটির সঙ্গে ছোটুর জীবনের কিছু কিছু মিলও রয়েছে। ওর মন ভাঙা থেকে অবসাদ, সবই ক্যামেরাবন্দি করা হয়েছে। আমি ছবিটিতে একজন ন্যারেটারের ভূমিকায়। কাম্যার কথায়, ছবিটি শ্যুট করার সময় কান্নার জন্য এক ফোঁটা গ্লিসারিন ব্যবহার করেনি প্রত্যুষা। সবটাই একদম ন্যাচরাল। তবে ওর আচমকা মৃত্যুর কারণে ছবিটির কাজ শেষ করা যায়নি।

kamyaweb

বিগ বসের সৌজন্যে প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব কাম্যার। এরপর সেই বন্ধুত্ব ক্রমেই পোক্ত হয়েছে। প্রত্যুষার মৃত্যুর আগে ও পড়ে বারবার তা সংবাদমাধ্যমের সামনেও এসেছে। সেই বন্ধুত্বকে মনে রেখেই আগামী ১ এপ্রিল মুক্তি পাচ্ছে হাম কুছ কহে না সকে।

[‘দেশভাগের ষড়যন্ত্র হয়েছিল’, অভিযোগে জিন্নাহর বাড়ি ভাঙার দাবি বিজেপি নেতার]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.