সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে তারকা প্রার্থী নতুন ঘটনা নয়। এবার কি এই তালিকায় বাংলার ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) নাম যুক্ত হতে চলেছে? এই প্রশ্ন উঠেই গেল। আর তার জবাবও দিলেন অভিনেত্রী।

এবার কি লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন? এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই প্রশ্ন রচনাকে করা হয়েছিল। প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলার ‘দিদি নম্বর ১’ জানান, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি এমন কিছু ঘটে থাকে অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে তা বাংলার ‘দিদি’ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই জানাবেন। অর্থাৎ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন না টলিউড তারকা।
[আরও পড়ুন: হিমাচলে ‘বরখাস্ত’ বিধায়কদের সঙ্গে দেখা বিদ্রোহী মন্ত্রীর, জোরালো হচ্ছে দলে ফেরানোর দাবি ]
উল্লেখ্য, জানুয়ারি মাসে আচমকাই নবান্নে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে। তার পরই প্রশ্ন ওঠে, তাহলে কি এবার রাজনীতিতে পা রাখছেন ছোটপর্দার ‘দিদি নম্বর ১’? তখন অবশ্য রচনা জানিয়েছিলেন, “দিদি নম্বর ১ নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন।” দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়েছিল।

এর পর ভাষাদিবসে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আড়াই ঘণ্টা ধরে ‘দিদি নং ১’-এর শুটিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোয়ের ‘প্রতিযোগী’ নয়, ‘বিশেষ অতিথি’ হিসাবে উপস্থিত হন তিনি। নাচে, গানে, আড্ডায় জমজমাট ছিল শুটিংয়ের পর্ব। এপিসোডও তৈরি। আর তা Zee বাংলায় দেখা যাবে আগামী ৩ মার্চ। বিশেষ এই এপিসোডে ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও অরুন্ধতী হোমচৌধুরীকেও দেখা যাবে।
[আরও পড়ুন: কীভাবে ইডির উপর হামলা? সিআইডি জেরায় শাহজাহানের উত্তর, ‘বারবার বলব না’ ]
সর্বশেষ খবর
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?