Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Rhea Chakraborty

‘ভদ্রভাবে কথা বল’, ‘রোডিজ’-এ প্রিন্স নরুলার সঙ্গে বাক-বিতণ্ডা, ফের বিতর্কে রিয়া চক্রবর্তী!

রিয়ালিটি শো 'রোডিজ'-এ সুশান্ত-প্রেমিকার মেজাজ তুঙ্গে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৩, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৩, ১৬:১০

options
link
‘ভদ্রভাবে কথা বল’, ‘রোডিজ’-এ প্রিন্স নরুলার সঙ্গে বাক-বিতণ্ডা, ফের বিতর্কে রিয়া চক্রবর্তী! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত-অধ্যায় এখন তাঁর জীবনে অতীত! নিন্দা, সমালোচনা, মাদক-বিতর্ক পেরিয়ে কেরিয়ারের নয়া ইনিংস শুরু করেছেন রিয়া চক্রবর্তী। বর্তমানে টেলিপর্দার জনপ্রিয় রিয়ালিটি শো ‘রোডিজ’-এ দেখা যাচ্ছে তাঁকে। যেখানে মুম্বইনিবাসী এই বঙ্গকন্যাকে গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাচ্ছে। সেই শোয়ের সুবাদেই এবার ফের বিতর্কের শিরোনামে জায়গা করে নিলেন রিয়া চক্রবর্তী।

প্রকাশ্যেই বাক-বিতণ্ডায় জড়ালেন ‘রোডিজ’-এর বহু পরিচিত গ্যাং লিডার প্রিন্স নরুলার সঙ্গে। সম্প্রতি শোয়ের এক টুকরো ভিডিও ভাইরাল হয়েছে চ্যানেলের তরফে, সেখানেই দেখা গেল দুই তারকার ঝামেলা। ‘রোডিজ’-এ নিজের টিমকে নিয়ে সদা তৎপর রিয়া। অন্যা গ্যাং লিডাররা তাঁর টিমের কাউকে নিয়ে বিন্দুমাত্র আক্রমণাত্মক কথা বললেই তেড়েফুড়ে তার জবাব দিয়ে দেন রিয়া। শোয়ে সেরমকই এক ঘটনা ঘটে।

Advertisement

উল্লেখ্য, খোলনলচে বদলে এই রিয়ালিটি শো এখন ‘রোডিজ: কর্ম ইয়া কাণ্ড’ নামে পরিচিত। যেখানে সোশ্যাল মিডিয়ার সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে বাংলার স্যান্ডি সাহাকে। তিনি এই শোয়ের ‘কাণ্ডকুমার’। ‘রোডিজ’-এর এক পর্বে দেখা যাচ্ছে প্রিন্স নরুলা রিয়ার টিমের এক সদস্যকে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এমন ঘটনা এই শোয়ে নতুন নয়!

ভিডিওতে দেখা যাচ্ছে প্রিন্স বলছেন, ‘ভাই, এরা নিজেরা যা করছে, সেটাই ঠিক বলে মনে করে।’ পাশে বসেই তৎক্ষণাৎ গ্যাং লিডার রিয়ার জবাব, ‘ভদ্রভাবে কথা বল।’ প্রিন্সও কম যান না। পালটা বললেন, ‘তুমিও ভদ্রভাবেই থাকো।’ এরপরই রিয়ার হুঁশিয়ারি, ‘শান্তভাবে কথা বল। চল তুই!’ অভিনেত্রীর মুখে এমন কথা শুনে, প্রিন্স বললেন, ‘যা বেরো…!’

[আরও পড়ুন: রণবীর-টোটার ‘ডোলা রে’ নাচ দেখে কলকাতার প্রেক্ষাগৃহে ঝড়! কী বলছেন করণ জোহর?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MTV Roadies (@mtvroadies)

প্রসঙ্গত, ‘রোডিজ’-এর টিজারেই রিয়া চক্রবর্তী আগাম হুঁশিয়ারি দিয়েছিলেন যে, “কী ভেবেছিলেন আপনারা, আমি আর ফিরব না? ভয় পেয়ে যাব? এবার ভয় পাবে অন্য কেউ!” শোয়ে সেই মেজাজই বজায় রাখলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা। নতুন রোডিজের সঞ্চালক সোনু সুদ। আর সেখানেই গ্যাং লিডারের একজন রিয়া। সঙ্গে প্রিন্স নারুলা। যে ছোটপর্দা থেকে রিয়ার কেরিয়ার শুরু, সেই ছোটপর্দাতেই কামব্যাক করলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: ‘আঁতে ঘা লাগলে যুদ্ধে নামতেই হয়’! ‘জিন্দা বান্দা’ গানে নিন্দুকের বিঁধলেন ‘জওয়ান’ শাহরুখ?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.