সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ধারাবাহিকে নজর কেড়েছেন রুকমা রায়। ‘লালকুঠি’, ‘খড়কুঠো’, ‘দেশের মাটি’। এই তিন ধারাবাহিকেই দর্শকদের মন কেড়েছেন রুকমা। তবে লালকুঠি শেষ হয়েছে বহু আগেই। ধারাবাহিকে রাহুল-রুকমা জুটিও ভেঙেছে। দর্শকদের মগজে প্রশ্ন ঘুরছিল রুকমা কেন ফিরছেন না!
[আরও পড়ুন: প্রকাশ্যে বাতকর্ম! এ কী কাণ্ড প্রিয়াঙ্কা চোপড়ার? নিজেই ফাঁস করলেন ‘গোপন কথাটি’]
নতুন খবর হল একেবারে ‘লালকুঠি’ ধারাবাহিকের পর ফের টিভি পর্দায় দেখা যাবে রুকমাকে। সান বাংলার নতুন ধারাবাহিক ‘রূপসাগরে মনের মানুষ’-এ একেবারে নতুন অবতারে আসতে চলেছেন রুকমা। প্রকাশ্য়ে এসেছে এই ধারাবাহিকে রুকমার লুক। পরনে হালকা নীল রঙের চুড়িদার, খোলা চুল, খুবই হালকা মেকআপে দেখা গিয়েছে রুকমাকে।

তবে এই ধারাবাহিকে রুকমার সঙ্গে থাকছেন না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বরং খবর অনুযায়ী, এই ধারাবাহিকে একেবারে নতুন অভিনেতাকে দেখা যাবে রুকমার বিপরীতে। তবে শুধু রুকমা নয়। বহুদিন পর এই ধারাবাহিকের মধ্য়ে দিয়েই ফের ছোটপর্দায় ফিরছেন অঞ্জনা বসু। সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে শুটিং। জুলাইয়ে সম্প্রচার শুরু হওয়ার কথা।
[আরও পড়ুন: বিয়ের প্রস্তাব পেলেন শ্রীলেখা! ‘পাত্র সুবিধার তো?’ জানতে চাইলেন অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্প, করমর্দনে মেতে রাহুল! ‘অবমাননা’র ভিডিও শেয়ার করল বিজেপি
-
প্রধান বিচারপতির বিরোধিতা, মিলবে না ‘আইনজীবী’ স্বীকৃতি! নির্দেশ দিয়েও পিছু হঠল বার কাউন্সিল
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টাকা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার