সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ খেটে খাওয়া মানুষের লাইফলাইন লোকাল ট্রেন। এই ট্রেনে চড়েই শহরে কাজ করতে আসেন অনেকে। এমনই খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে ছোটপর্দায় আসছে মিনু। কালার্স বাংলা চ্যানেলে দেখা যাবে ‘ক্যানিং-এর মিনু’র সংগ্রামের কাহিনি। প্রকাশ্যে এল তার আগাম ঝলক।

অন্যায় এক্কেবারেই সহ্য করতে পারে না মিনু। তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে। আগাম ঝলকে এমন কাহিনির আভাসই দেখা যাচ্ছে। যেখানে ক্যানিং স্টেশনে বসে কিছু মানুষকে সমস্যার সমাধানের উপায় বাতলে দিচ্ছে মানুষ। আচমকা এক যুগল ছুটতে ছুটতে তার কাছে আসে। জানায়, ভিন্ন জাতের কারণে তাদের বিয়ে বন্ধ করতে গুণ্ডা পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: পিছু ছাড়ছে না বিতর্ক, এবার ‘কালী’ তথ্যচিত্রের নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের উত্তরাখণ্ডে]
যুগলের সমস্যার কথা শুনেই উঠে দাঁড়ায় মিনু। স্টেশনের অন্যান্যদের ডেকে নিয়ে গুণ্ডাদের সামনে গিয়ে দাঁড়ায়। মিনুর দাপটে গুণ্ডাবাহিনী পালিয়ে বাঁচে। তারপর? মধুরেণ সমাপয়েৎ। স্টেশনে বিয়ে হয় যুগলের। মিনুর জয়জয়কার করেন সকলে।

শনিবার ‘ক্যানিং-এর মিনু’ (Canning er Minu) ধারাবাহিকের এই আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকে মিনুর ভূমিকায় অভিনয় করেছেন দিয়া বসু (Diya Basu)। বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে বেশ জনপ্রিয় দিয়া। এর আগে ‘জীবন সাথী’ (Jibon Sathi) ধারাবাহিকে প্রিয়ম চরিত্রে সকলের মন জয় করেছিলেন তিনি। দিয়া ছাড়াও প্রোমোতে দেখা গিয়েছে অভিনেতা সুদীপ ধারাকে। এর আগে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘মন্দার’ সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। কবে থেকে দেখা যাবে ‘ক্যানিং-এর মিনু’, সেই বিষয়ে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে নতুন এই ধারাবাহিকের আগাম ঝলক দেখে অনেকেই দিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
[আরও পড়ুন: বাতাসে বহিছে প্রেম…, বিদেশ থেকে ফিরে বিমানবন্দরে রণবীরকে জড়িয়ে ধরলেন আলিয়া ]
সর্বশেষ খবর
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট
-
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই! অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাই কোর্টে স্বস্তি অভিষেকের