Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Karunamoyee Rani Rashmoni

‘রাসমণি’র শেষশয্যার সেলফি তুললেন ‘গদাধর’, ছবি ঘিরে তুমুল চর্চা নেটপাড়ায়

রাসমণির গল্প ছেড়ে এবার রামকৃষ্ণের জীবনী তুলে ধরবে এই ধারাবাহিক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২১, ১৩:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২১, ১৩:২৮

options
link
‘রাসমণি’র শেষশয্যার সেলফি তুললেন ‘গদাধর’, ছবি ঘিরে তুমুল চর্চা নেটপাড়ায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রয়িংরুমে সবার চোখ টিভির দিকে। রবিবারের সন্ধেটা যেন থেমে গিয়েছিল টিভির পর্দাতেই। একঘণ্টা জুড়ে ‘করুণাময়ী রানি রাসমণি’র (Karunamoyee Rani Rasmani) বিশেষ পর্ব। যেখানে ‘রানিমা’ শেষশয্যায়। চোখ ছলছল করে টেলিভিশনের পর্দায় আপামর বাঙালি। দিতিপ্রিয়ার (Ditipriya Roy) দুরন্ত অভিনয়ে একঘণ্টা যেন মন্ত্রমুগ্ধ সবাই। সেই ফাঁকেই ধারাবাহিকের টিআরপি হইহই করে বেড়ে গেল নিমেষে।

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে ‘রানিমা’র প্রয়াণ নিয়ে গত কয়েক সপ্তাহ জুড়েই সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল চর্চা। অনেকে মনে করেছিলেন রানি মায়ের মৃত্যুর পরই হয়তো বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের পরিচালক ও প্রযোজক টিম দর্শকদের আশ্বস্ত করেছিলেন, যে এই ধারাবাহিক মোটেই শেষ হবে না। এবার ‘করুণময়ী রানি রাসমণি’তে এগোবে রামকৃষ্ণের গল্প। তবে ধারাবাহিক শেষ না হলেও, রাসমণির চরিত্রে দিতিপ্রিয়াকে মিস করবেন দর্শকেরা। কারণ, এই ধারাবাহিকের টিআরপির দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: শুটিং করতে গিয়ে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা রাজদীপ গুপ্ত]

ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের কথায়, ‘শেষ হবে না ধারাবাহিক। এরপর গল্প এগোবে মূলত রামকৃষ্ণকে নিয়েই। দেখানো হবে গদাধরের বিয়ে এবং তাঁর পরবর্তী জীবনও।’ তবে দর্শকদের দুঃখ, রানি রাসমণি চরিত্রে তাঁরা আর দেখতে পাবেন না দিতিপ্রিয়াকে। অভিনেত্রী জানিয়েছেন, সাড়ে তিন বছর ধরে শুটিং করেছি এই ধারাবাহিকের। সবাই পরিবারের মতো। এই শুটিং ফ্লোর খুবই মিস করব। তাই শেষপর্যায়ে এসে কষ্ট তো হবেই।

তবে শুধুই দর্শককুল নয়, দিতিপ্রিয়াকে মিস করবেন ধারাবাহিকের অন্যান্য শিল্পীরা। শুটিং ফ্লোরের কনিষ্ঠ সদস্য দিতিপ্রিয়া তো জমিয়ে রাখতেন ধারাবাহিকের ফ্লোর! তাই দিতিপ্রিয়ার শেষপর্ব শুটিংয়ের পরেই টুক করে সেলফি উঠল গোটা টিম নিয়ে। আর সেলফি তোলার দায়িত্ব নিলেন ধারাবাহিকের ‘গদাধর’ ওরফে অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)। সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তুমুল শোরগোল শুরু।

ছবি দেখে নেটিজেনরা তো বলছেন, এক ফ্রেমে এত কিছু! অনেকে আবার মন্তব্য করেছেন একী রামকৃষ্ণ টি-শার্টে। ছবিতে দেখা গিয়েছে ‘রানিমা’ ওরফে দিতিপ্রিয়া হাত তুলে ভিক্ট্রি সাইন দেখাচ্ছেন। অন্যদিকে, মথুর বাবুর চরিত্রে গৌরব চট্টোপাধ্যায় হাতজোর করে নমস্কার করছেন। এই সেলফিতে ‘রানিমা’কে দেখে নেটিজেনদের মন্তব্য, শেষ শয্যায় ভিক্ট্রি! কেউ আবার লিখলেন রানিমা স্বর্গে যাওয়ার আগে শেষ সেলফি! ইতিমধ্যেই এই ছবি গোটা ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়েছে। পর্ব শেষ করেও যে ‘রানিমা’ দিতিপ্রিয়া সবার চোখের মণি, তা ফের প্রমাণ করল এই ছবি!

[আরও পড়ুন: বিজ্ঞাপনের শুটিং না করে ফিরে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কীসের প্রতিবাদে?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.