সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দি করে রেখেছে ছেলেকে। দেখা করতে দিচ্ছে না। হিন্দি টেলিভিশন তারকা শ্বেতা তিওয়ারির (Shweta Tiwari) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন স্বামী অভিনব কোহলি (Abhinav Kohli)। বারবার বেল দিয়ে চিৎকার করে ডাকলেও কেউ দরজা খুলছে না। এমনই ভিডিও পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে।
View this post on InstagramAdvertisement
২০১৩ সালে পেশায় অভিনেতা অভিনব কোহলির সঙ্গে বিয়ে করেন শ্বেতা। ২০১৬ সালের ২৭ নভেম্বর দু’জনের ছেলে রেয়াংশের জন্ম হয়। এরপরই দু’জনের সম্পর্ক খারাপ হতে থাকে। ২০১৯ সালে অভিনবের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন শ্বেতা। ঘরোয়া হিংসার পাশাপাশি তাঁর প্রথম পক্ষের মেয়ে পালকের সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ আনেন। অভিনবকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে জামিনে ছাড়া পান তিনি। পরে ইনস্টাগ্রাম প্রোফাইলে শ্বেতাকন্যা পালক জানান, অভিনব কেবল মৌখিকভাবে তাঁকে হেনস্তা করেছিলেন।
[আরও পড়ুন: নিউ নর্মালে নেই দর্শক, বন্ধের মুখে কলকাতার এই তিন বিখ্যাত সিনেমা হল]
এর আগেও অভিনব অভিযোগ করেন ছেলে রেয়াংশের সঙ্গে শ্বেতা তাঁকে দেখা করতে দিচ্ছেন না। নিজের এই নতুন ভিডিওয় তিনি জানান, প্রকাশ্যে জানানোর পর শ্বেতা ছেলের সঙ্গে দেখা করতে দিয়েছিলেন কিন্তু এখন আর দরজা খুলছেন না। শ্বেতাকে করা মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।
বর্তমানে ‘মেরে ড্যাড কি দুলহন’ (Mere Dad Ki Dulhan) ধারাবাহিকে অভিনয় করছেন শ্বেতা। তারই ফাঁকে মেয়ে পালকের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। তবে অভিনবের অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি হিন্দি টেলিভিশন অভিনেত্রী।
[আরও পড়ুন: রোশনের সঙ্গেও বিয়ে ভাঙছে শ্রাবন্তীর? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেই শুরু জোর জল্পনা]
সর্বশেষ খবর
-
‘কলকাতার বাইরে, হাই কোর্টে মামলাও করেছি’, সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক
-
আর্জেন্টিনাকে সমর্থন করা ‘পাপ’! ১০ লিটার দুধে স্নান করে ব্রাজিলের সমর্থক হলেন বাংলাদেশের তরুণ
-
সনাতনীদের ভাবাবেগে আঘাত! সরল ‘ধাম’, দিঘার জগন্নাথ মন্দির এখন শুধুই সাংস্কৃতিক কেন্দ্র
-
আচমকাই ভারতীয় দল থেকে বাদ সিরাজ! পরিবর্ত ঘোষণা করল বোর্ড, নেপথ্যে কোন কারণ?
-
যৌনতার মোড়কে পর্দায় ‘পণ্য’ জাহ্নবী! বিতর্ক বাড়তেই ‘পেড্ডি’ থেকে ছাটা হল কোন কোন দৃশ্য?