সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার টেলিভিশনের পর্দায় জুটি হিসাবে দেখা যাবে সোমরাজ মাইতি ও নন্দিনী দত্তকে। এবার জনপ্রিয় একটি চ্যানেলে নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের। এর আগে ‘দুই শালিখ’ ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নন্দিনী। অন্যদিকে সোমরাজকে স্টার জলসারই জনপ্রিয় মেগা ‘চিনি’তে প্রধান চরিত্রে দেখেছেন দর্শক। এবার নতুনভাবে নতুন চরিত্রে ধরা দেবেন তাঁরা।
তবে ‘চিনি’ ছাড়াও অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। সামনেই তাঁর নতুন ছবি ‘দেবী’ মুক্তি পাবে। তবে নতুন ধারাবাহিকে শুধুই সোমরাজ ও নন্দিনীই নয় থাকবে আরও এক জুটি। মনে করা হচ্ছে এই ধারাবাহিকেও দুই নায়ক ও নায়িকার গল্পই তুলে ধরা হবে।
সোমরাজ ও নন্দিনী ছাড়াও আরেকটি জুটিতে দর্শক পাবেন মৈনাক ঢাল ও সাইনা চট্টোপাধ্যায়কে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর কিছুটা বিরতি নিয়েছিলেন সাইনা। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁর নতুন ধারাবাহিকে ফেরার গুঞ্জন এবার তা সত্যি হতে চলেছে। জানা যাচ্ছে নন্দিনী ও সাইনার চরিত্রের মধ্যে ফুটে উঠবে প্রতিদ্বন্দ্বিতা। আগামী আগস্ট মাস থেকেই শুরু হবে নতুন ধারাবাহিকের শুটিং।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে