সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের আরও এক ধারাবাহিক শেষের পথে। এবার শেষ হতে চলেছে ধারাবাহিক ‘সৌদামিনীর সংসার’ (Soudaminir Sansar)। ১২ ফেব্রুয়ারি শেষ এপিসোডটি দেখা যাবে জি বাংলার (Zee Bangla) পর্দায়।
২০১৯ সালের ১৭ জুন শুরু হয়েছিল ‘কোন্দল বাড়ি’র গল্প। যেখানে বউমা হয়ে এসেছিল ছোট্ট সৌদামিনী। শংকরের সঙ্গে তাঁর দুষ্টু-মিষ্টি সম্পর্ক বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। সৌদামিনীর চরিত্রে অভিনয় করেছেন সুস্মিলি আচার্য। শংকরের ভূমিকায় অভিনয় করেন অধিরাজ গঙ্গোপাধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে কাহিনিতে নানা মোড় এসেছে। তাতে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অরিন্দল বাগচী, সমতা দাস, বনি মুখোপাধ্যায়, প্রীতি বসু, নীল, সৌরভ। ধারাবাহিকের সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িয়ে ছিলেন প্রত্যেকে। শেষ হওয়ার বেদনা তো রয়েছেই তবে মেকআপ রুমের শেষ আড্ডাটি গানে গানে ভরিয়ে দেন কলাকুশলীরা। সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন অধিরাজ।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: সম্পর্কে ফাটল? বন্ধুত্ব ও সততা নিয়ে মিমি-নুসরতের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা ]
ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ ‘সৌদামিনীর সংসার’-এর শেষ শুটিং হয়। ১২ ফেব্রুয়ারি পুরনো এই ধারাবাহিক শেষ হওয়ার পর নতুন ধারাবাহিক অবশ্যই শুরু হবে। তবে এখনও সে বিষয়ে চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে নতুন ধারাবাহিক। সেকথাই শুধু জানানো হয়েছে। এদিকে ১৫ ফেব্রুয়ারি থেকে জি বাংলা শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘রিমলি’ (Rimli)। সারা দেশ যখন দিল্লির কৃষক আন্দোলন নিয়ে উত্তাল, সেই পরিস্থিতিতে এক কৃষক-কন্যার প্রতিবাদের কথা তুলে ধরবে এই ধারাবাহিক। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন টুম্পা পাল।
View this post on Instagram
[আরও পড়ুন: মাত্র ২০ হাজার টাকায় মডেলদের নগ্ন ভিডিও শুট, অভিনেত্রীকে জেরায় উঠে এল বিস্ফোরক তথ্য]
সর্বশেষ খবর
-
কোটি কোটি টাকা দেনায় টানতে হয় জেলের ঘানি, তারকা খচিত অনুষ্ঠান থেকে ঘাড়ধাক্কা রাজপালকে?
-
মুখের দুর্গন্ধ দূর করতে সর্বক্ষণ চুইংগাম চিবোচ্ছেন! বড় রোগ ডেকে আনছেন না তো?
-
সেপ্টেম্বরে চার্জশিট, এবার শালবনী জমি দুর্নীতি মামলা এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরের আবেদন সিআইডি-র
-
‘রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে’, পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম