সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। টলিউড পরিচালকের বাইপাস সার্জারি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ধমনীতে ব্লকেজ থাকার দরুণ নাকি এই অস্ত্রোপচারের প্রয়োজন। সোমবার নির্ধারিত সময়েই সার্জারি হয়েছে অগ্নিদেবের। কেমন আছেন এখন? জানালেন স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়।
‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালক সুদীপা জানালেন, “সকলের প্রার্থনায় অস্ত্রোপচার সফল হয়েছে। আজ সারাদিন হয়তো সেভাবে জ্ঞান ফিরবে না। চিকিৎসক সেটাই জানিয়েছেন। তবে চিন্তার কোনও কারণ নেই। বিকেলে ওঁর কাছে যেতে দেবে। অগ্নিকে দেখেই বাড়ি ফিরব।”
[আরও পড়ুন: কেদারনাথে হ্যাট্রিক সারা আলি খানের, পুজো দিয়ে স্থানীয় বস্তিতে শাকও বাছলেন সইফকন্যা]
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই নাকি অসুস্থ অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)। পুজোর সময়েই শোনা গিয়েছিল যে, টলিউড পরিচালকের বাইপাস সার্জারি হওয়ার কথা। তা নিয়ে বেশ চিন্তিতও ছিলেন স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। তবে লক্ষ্মীপুজোর দিন নাকি পরিচালক বুকে ব্যথা অনুভব করেন। তার সঙ্গে বমিও হয়। তাই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। সোমবার শেষমেশ অস্ত্রোপচার হল। উল্লেখ্য, রবিবারই অনুরাগীদের কাছে কাতর আর্জি জানিয়েছেন সুদীপা। তাঁরা যেন অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেন।
[আরও পড়ুন: ‘দেওলরা যোগ্য সম্মান পায় না’, আক্ষেপ ধর্মেন্দ্রর! ববি-সানিকে কফি কাউচে আমন্ত্রণ করণের]
সর্বশেষ খবর
-
খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু, পাশের কমপ্লেক্সের নিচে উদ্ধার রক্তাক্ত দেহ!
-
কলকাতায় নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে বাংলার এই গ্রামে তেরঙ্গা ওড়াবেন শুভেন্দু
-
মোসাদের শক্তিতে ‘পরাস্ত’ ইরান! কীভাবে ট্রাম্পের উপর হামলা বানচাল ‘বন্ধু’ ইজরায়েলের?
-
স্বাধীনতার উৎসবে দেশের ঐতিহ্য সন্ধান, ঘুরে আসুন ইউনেস্কো স্বীকৃত ৫ অসাধারণ জায়গায়
-
‘মুসলমানকে বিয়ে করে বউদি হয়ে গিয়েছ’, নিন্দুকের মুখে ছাই দিয়ে স্বরা বললেন…