সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কপিল শর্মা শো’য়ের অন্যতম অঙ্গ তিনি। মিনিট কয়েকের উপস্থিতিতেই লোকের মুখে হাসি ফোটান। তবে এই শোয়ের কারণেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী (Sumona Chakravarti)। আর তার জন্য দায়ি সঞ্চালক কপিল শর্মার নিষ্ঠুর কৌতুক।

ব্যাপার কী? তা এতদিনে বিস্তারিতভাবে জানালেন সুমনা। হ্যাবিট কোচের সঙ্গে কথা বলতে গিয়ে সুমনা জানান, কপিল শর্মার সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁকে মানসিকভাবে অনেক লড়াই লড়তে হয়েছে। কারণ কপিল শর্মা বারবার তাঁর ঠোঁট, মুখের গড়ন নিয়ে মশকরা করেছেন। ক্যামেরার ও উপস্থিত দর্শকের সামনে বাঁকা কথাও বলেছেন। শোয়ের বাকি শিল্পীরাও কৌতুকের খাতিরে সুমনার ঠোঁট নিয়ে মন্তব্য করেছেন।
[আরও পড়ুন: ভোটকেন্দ্রে হিরো আলমকে মারধরের ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ, দিল কড়া বার্তা]
নিজের ঠোঁট ও মুখের গড়ন নিয়ে বার বার এই ধরনের কথা শুনতে শুনতে ভেঙে পড়েছিলেন সুমনা। সেটে প্রবল বিরক্ত হয়ে বসেছিলেন। সেই সময় তাঁর কাছে আসেন অর্চনা পূরণ সিং। ‘কেন তুই এত বিরক্ত?’ জানতে চেয়েছিলেন অর্চনা। তাঁকেই মনের কথা খুলে বলেছিলেন সুমনা। তারপর অভিনেত্রী যা উপদেশ দিয়েছিলেন তা আজও মনে রেখেছেন সুমনা।

সুমনাকে অর্চনা বলেছিলেন, “যদি তুই নিজেকে নিয়ে মজা করতে পারিস, নিজের উপরেই হাসতে পারিস তাহলে দেখবি কেউ তোকে অপমান করতে পারছে না। আরেকটা কথা, ঠোঁট আর মুখের গড়ন নিয়ে যদি বলতে তাহলে বলি, তোর মধ্যে এমন কিছু রয়েছে যা পেতে অনেক মহিলাই যেকোনও মূল্য দিতে প্রস্তুত। আমি অন্তত এমন কয়েকজনকে চিনি।”
[আরও পড়ুন: ব্যাগের ভিতরে রাখা গাঁজা, মারিজুয়ানা! বেড়াতে গিয়ে গ্রেপ্তার সুপার মডেল জিজি হাদিদ]
সর্বশেষ খবর
-
খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু, পাশের কমপ্লেক্সের নিচে উদ্ধার রক্তাক্ত দেহ!
-
কলকাতায় নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে বাংলার এই গ্রামে তেরঙ্গা ওড়াবেন শুভেন্দু
-
মোসাদের শক্তিতে ‘পরাস্ত’ ইরান! কীভাবে ট্রাম্পের উপর হামলা বানচাল ‘বন্ধু’ ইজরায়েলের?
-
স্বাধীনতার উৎসবে দেশের ঐতিহ্য সন্ধান, ঘুরে আসুন ইউনেস্কো স্বীকৃত ৫ অসাধারণ জায়গায়
-
‘মুসলমানকে বিয়ে করে বউদি হয়ে গিয়েছ’, নিন্দুকের মুখে ছাই দিয়ে স্বরা বললেন…