সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাদনাতলা ছিল না। ছিল না লাইট-ক্যামেরা-অ্যাকশন। শুধু ছিল কাছের কয়েকজন মানুষ। তাঁদের উপস্থিতিতেই আইনি বিয়ে সারেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার। তারপর ‘মিনি হানিমুন’। ডেস্টিনেশন কোথায়, তা এখনও জানা যায়নি। তবে প্রেমে ভরা পোস্ট দিয়েছেন শ্রুতি। আর তাতেই শেয়ার করেছেন স্বর্ণেন্দুর দেওয়া উপহার আর আর প্রেমপত্র।

ভালবাসার চিহ্নে ভরা এক হার শ্রুতিকে উপহার হিসেবে দিয়েছেন স্বর্ণেন্দু। অভিনেত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করে পরিচালক লেখেন, “আমি পারফেক্ট নই। তোমায় সবসময় বিরক্ত করি, ভুলে যাই, বোকা বোকা কাজকর্ম করে ফেলি আরও অনেক কিছু…কিন্তু আমি তোমায় যতটা ভালবাসি আর কেউ অতটা ভালবাসতে পারবেন না।”
View this post on Instagram
[আরও পড়ুন: টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’-এর মাঝেই ‘জওয়ান’ শাহরুখের এন্ট্রি, কী হাল ভক্তদের? দেখুন]
‘ত্রিনয়নী’ ধারাবাহিক থেকে বাংলা টেলিভিশনের জগতে সফর শুরু করেন শ্রুতি (Shruti Das)। সিরিয়ালের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু (Swornendu Samaddaar)। এর আগে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রুতি জানিয়েছিলেন, তাঁকে নাকি স্বর্ণেন্দু প্রথমে বিশেষ পছন্দ করতেন না। কিন্তু নিয়তি দু’জনের জন্যই অন্য গল্প সাজিয়ে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে স্বর্ণেন্দু হয়ে ওঠেন শ্রুতির ‘বাবি’।
View this post on Instagram
এখন স্বর্ণেন্দুর পরিচালনা ও প্রযোজনাতেই ‘রাঙা বউ’ শ্রুতি। প্রেম নিয়ে কখনই লুকোছাপা করেননি অভিনেত্রী-পরিচালক। তবে বিয়েটা চুপিসারেই সেরে ফেলেছেন। জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যখন শ্রুতি ও স্বর্ণেন্দু দু’জনেই শুধু ফেসবুকের স্ট্যাটাস পালটেছেন।
[আরও পড়ুন: যিশুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু কাজলের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে