সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোল পালটে ফেললেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। সাদা ধুতি-পাঞ্জাবি পরেছেন অভিনেতা। কাঁধে গামছা। ছোট করে মাথার চুলও কেটেছেন। আর রোদচশমা পরে গলায় ঝুলিয়েছেন সোনার চেন। এভাবেই ‘খোকন’ সেজেছেন অভিনেতা। কিন্তু কেন? কারণ তিনি আপলোড করা ছবির ক্যাপশনেই জানিয়ে দিয়েছেন।

এবার থেকে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে দেখা যাবে অভিনেতাকে। তার জন্যই এই ভোলবদল। জানা গিয়েছে, ধারাবাহিকে প্রভাবশালী ডনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তথাগত। যার একমাত্র উদ্দেশ্য, নায়িকা ঐশানীকে বিয়ে করা।
View this post on Instagram
[আরও পড়ুন: কোলের সন্তানকে হারালেন গায়ক অ্যালবার্ট কাবো, বাবার কাতর পোস্টে চোখ ভিজল নেটপাড়ার]
বড়পর্দায় অভিনেতা হিসেবে নিজের সফর শুরু করেছিলেন তথাগত। পরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এর পাশাপাশি চুটিয়ে ছোটপর্দায় অভিনয় করে চলেছেন তিনি। এর আগে ‘দেশের মাটি’ সিরিয়ালে ডোডো হিসেবে দেখা গিয়েছে তথাগতকে। এবার তিনি ‘হরগৌরী পাইস হোটেল’-এর খোকন।
View this post on Instagram
‘নিম ফুলের মধু’কে সরিয়ে এবারের টিআরপি তালিকায় চতুর্থ স্থান দখল করেছে ‘হরগৌরী পাইস হোটেল’। গল্পে ঘোষ পরিবারকে বাড়িছাড়া হতে হয়। তাতেই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শকদের ধারাবাহিক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ফল মিলেছে টিআরপি তালিকায়।
[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র পোস্টার তৈরি করে চমকে দিলেন শাহরুখ অনুরাগী, কী বলছেন নেটিজেনরা?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে