সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় ফের বিয়ের সানাই। এবার সাত পাকে বাঁধা পড়লেন টলিপাড়ার জনপ্রিয় জুটি রুম্পা দাস ও অর্ণব চৌধুরী। প্রায় ১২ বছরের বন্ধুত্ব ও প্রেমপর্ব কাটিয়ে এবার চার হাত এক হল রুম্পা ও অর্ণবের। তবে জাঁকজমক অনুষ্ঠান নয়। বরং ২২ জানুয়ারি ছিমছামভাবে বিয়ে সারলেন রুম্পা ও অর্ণব। জানা গিয়েছে, বাবা তারকানাথের গর্ভগৃহে হয়েছে তাঁদের বিয়ে। তার পর বাড়ির সামনে মন্দিরে গিয়ে রুম্পার সিঁথিতে সিঁদুর পরান অর্ণব।
রুম্পা ও অর্ণব দুজনেই টেলি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। রুম্পাকে অভিনয় করছেন ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে। গল্পে নায়িকা শিমূল ওরফে মানালি দে-এর ননদের চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্য দিকে ‘মিঠিঝোরা’ সিরিয়ালে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অর্ণব।
View this post on Instagram
[আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কে চিড়! সলমন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘প্রাক্তন হিসেবে…’]
View this post on Instagram
জানা গিয়েছে, মন্দিরে বিয়ে করলেও, বাড়িতেই বন্ধু-বান্ধব, অতিথি সমাগমে বিয়ের সব অনুষ্ঠান পাল করেছেন এই জুটি। এই মুহূর্তে তাঁরা পাহাড়ে গিয়েছেন মধুচন্দ্রিমায়।
[আরও পড়ুন: TRP তালিকায় প্রথম স্থান ধরে রাখতে পারল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয়-তৃতীয় স্থানে কোন সিরিয়াল?]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের