Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Anindita

‘যুদ্ধ থামুক, শান্ত হোক বিশ্ব’, মেয়ের প্রথম জন্মদিনে ‘শিশুর বাসযোগ্য পৃথিবী’র প্রার্থনা অনিন্দিতার

দেখতে দেখতে এক বছর পার। এক বছরে পা রাখল সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরীর একমাত্র কন্যে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৯:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৯:০৯

options
link
‘যুদ্ধ থামুক, শান্ত হোক বিশ্ব’, মেয়ের প্রথম জন্মদিনে ‘শিশুর বাসযোগ্য পৃথিবী’র প্রার্থনা অনিন্দিতার zoom
মেয়ে তিষ্যার সঙ্গে অনিন্দিতা ও সুদীপের বেড়াতে যাওয়ার মুহূর্ত।, ছবি: অনিন্দিতার ইনস্টাগ্রাম।
Advertisement

দেখতে দেখতে এক বছর পার। এক বছরে পা রাখল সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরীর একমাত্র কন্যে। মেয়ের প্রথম জন্মদিনে জমজমাট সেলিব্রেশনে মেতে উঠেছেন তাঁরা। বাঙালি খাবার দিয়ে ভূরিভোজ থেকে উপহার, সবমিলিয়ে মেয়ের জন্মদিন আরও স্পেশাল করে তুলেছেন সুদীপ-অনিন্দিতা। সেলিব্রেশনের পাশাপাশি এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার প্রার্থনাও যেন মেয়ের মাধ্যমে করলেন অভিনেত্রী।

মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি মিষ্টি ছবি পোস্ট করেন অনিন্দিতা। সেই ছবিতে দেখা যায় ফ্লোরাল প্রিন্টের গোলাপি রঙের জামা পরে খবরের কাগজ হাতে গম্ভীর মুখে সেদিকে তাকিয়ে আছে ছোট্ট তিষ্যা। মেয়ের জন্মদিনে পৃথিবী শান্ত হওয়ার কথা বলেন অভিনেত্রী। ক্যাপশনে অনিন্দিতা লেখেন ‘জন্মদিনের সকালে প্রথমেই খবরের কাগজ পড়লাম, যুদ্ধের খবর পড়লাম, আমার জন্মদিনে এটাই প্রার্থনা যে পৃথিবী শান্ত হোক, আমি আর আমার বন্ধুরা যেন খেলে মজা করে বড়ো হই।’ কয়েকদিন আগেই নিজের জন্মদিনের উদযাপন সেরেছিলেন বাড়িতে অভিনেত্রী। তারপর দিন দুই কাটতে না কাটতেই এবার মেয়ের জন্মদিন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anindita Raychaudhury (@raychaudhuryanindita)

 

জন্মদিনের গান গেয়ে মাঝেমাঝেই তাই নাকি তিষ্যাকে শোনাচ্ছেন সবাই। শুধু তাই নয়, মেয়ের জন্মদিনে ভূরিভোজেও কোনও খামতি রাখেননি তিনি। এক বছরে বুঝেছেন যে একরত্তি মেয়ে মাছেভাতেই থাকতে ভালোবাসে। অর্থাৎ মাছ তাঁর বেশ পছন্দের খাবার। তাই সে কথা মাথায় রেখেই মেয়ের জন্য মাছ রেখেছিলেন দুপুরের ভোজে। ছিল পাঁচরকম ভাজা। উপহার হিশেবে দিয়েছিএন রঙিন বইখাতা। মেয়ের জন্মদিনে আমন্ত্রিত বন্ধুদের জন্য পেটপুজোর আয়োজনে অনিন্দিতা রেখেছেন পাঁঠার মাংস থেকে চিংড়ি, তোপসে মাছের মতো নানা পদ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.