সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের প্রতিবাদে কি কিছু পার্থক্য হতে পারে? পারে। আর হয়েওছে। তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডির সামনে মাথা নোয়াতে হয়েছে মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনকে (MAA)। অভিনেত্রীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হল তেলুগু চলচ্চিত্রের এই প্রতিষ্ঠানকে।
উঠতি অভিনেত্রীদের তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোষণ করা হয়। ভাল চরিত্র, খ্যাতি দেওয়ার নাম করে তাঁদের শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হয়। এরপরও তাঁরা কাজ পান না। এভাবেই দীর্ঘদিন ধরে মহিলারা তেলুগু চলচ্চিত্র জগতে হেনস্তার শিকার হচ্ছেন। এরই প্রতিবাদে যেন মেকি সভ্যতার মুখে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন শ্রী রেড্ডি। গত শনিবার তেলুগু ফিল্ম চেম্বার অফ কমার্সের সামনে টপলেস হয়ে বসে পড়েন অভিনেত্রী। গোটা দেশে রীতিমতো শোরগোল পড়ে যায় তাঁর এই সাহসী প্রতিবাদে।
[‘ময়ূরাক্ষী’, ঋদ্ধির সাফল্যে আবেগে ভাসল টলিউড]
কিন্তু তারপর বিচারের বদলে লাঞ্ছনা জোটে শ্রীর কপালে। পোশাক খুলে প্রতিবাদ করার জন্য তাঁকে ঘর ছাড়ার নোটিস ধরান বাড়িমালিক। যিনি কিনা আবার আইএএস অফিসার। মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন তাঁকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করে। জানিয়ে দেয়, শ্রী রেড্ডির সঙ্গে অ্যাসোসিয়েশনের ৯০০ সদস্যের কেউ কাজ করবেন না। কেন? কারণ হিসেবে বলা হয়, নিজের অভিযোগে রানা দাগ্গুবাতির ভাইয়ের নাম নিয়েছিলেন তিনি। অভিনেত্রীর এমন অভিযোগের কারণে নাকি অনেক শিল্পী আঘাত পেয়েছেন। তাই এই সিদ্ধান্ত বলে দাবি ছিল MAA কর্তৃপক্ষের।
কিন্তু সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন অভিনেত্রীর পাশে দাঁড়ায়। MAA-এর পাশাপাশি তেলেঙ্গানা সরকার এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছেও এই নিষেধাজ্ঞার জবাব চাওয়া হয়। এরপরই MAA-এর সভাপতি শিবাজি রাজা জানিয়ে দেন, শ্রী রেড্ডির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে দোষ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
[শিউলি ফুলের গন্ধ থমকে দেয়? তাহলে ‘অক্টোবর’-এর স্নিগ্ধতা মন কাড়বে]
সর্বশেষ খবর
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?
-
এখনও জ্বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বন্ধ ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা
-
তৃণমূলের ‘অত্যাচার’, মিথ্যে মামলা থেকে মুক্ত হয়েই মাথা কামালেন ৫ বিজেপি কর্মী!
-
ক্ষমা করো…, ব্রাজিলের কাছে হারের পর নতমস্তক জাপান, ভিডিওতে মুগ্ধ ফুটবলদুনিয়া
-
‘কোনও আলোচনা হয়নি’, ট্রাম্পের ‘একতরফা’ দাবি ওড়াল ইরান, অনিশ্চিত দোহা শান্তি বৈঠক