সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস বলিউডের পর্দায় উঠে আসা কোনও নতুন ঘটনা নয়৷ যুদ্ধের কাহিনিও বহুবার বলা হয়েছে৷ কিন্তু এই যুদ্ধের কাহিনিতে মিশে আছে সমুদ্রের নোনা জল৷ সেই জলেই পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত৷ আর এই জয়েই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলা৷ ৭১’এর সেই বীরগাথাকেই ২০১৭-র পর্দায় নিয়ে এলেন নবাগত পরিচালক সংকল্প রেড্ডি৷ প্রকাশিত হল প্রথম ঝলক৷
সালটা ১৯৭১৷ চারদিকে মুক্তিযুদ্ধের আবহ। পাকিস্তানের কবল থেকে নিস্তার পেতে বিদ্রোহের ডাক দিয়েছিল বাংলাদেশ৷ পাকিস্তানও চিরাচরিত দমননীতি চরিতার্থ করতে পাঠিয়ে বসে অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজ পিএনএস গাজি৷ আসন্ন বিপদ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানকে রক্ষা করতে আসরে নামে ভারতের প্রথম রণতরী আইএনএস বিক্রান্ত৷ গাজিকে শুধু কৌশলে আটকেই দেয়নি ভারতীয় নৌবাহিনী, রীতিমতো ধরাশায়ী করেছিল পাক বাহিনীকে৷
সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত এই কাহিনি তৈরি হয়েছে হিন্দি ও তেলুগু ভাষায়৷ মুখ্য ভূমিকায় রাণা দগ্গুবাটি, তাপসী পান্নু, কে কে মেনন, অতুল কুলকার্ণির মতো অভিনেতা৷ বিশেষ চরিত্রে রয়েছেন সদ্য প্রয়াত অভিনেতা ওম পুরিও৷ হিন্দিতে ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব করণ জোহরের ধর্মা প্রোডাকশনস৷
আরও পড়ুন –
‘রইস’ মুক্তি পেলে পরিণতি ভাল হবে না, হুমকি শিবসেনার
সংগীতের জগতে চমক আনছেন সলমন খান
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!