সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই তাঁকেই চান! সে যেমন বলিউড, তেমনই হলিউড! এমনকী আশা ভোঁসলের মতো প্রখ্যাত গায়িকাও অকপটে বলেন, আত্মজীবনী পর্দায় এলে নিজের ভূমিকায় তিনি দেখতে চান প্রিয়াঙ্কা চোপড়াকেই! আর কাউকে নয়!
এই সম্মাননা বাদ দিলে পুরুষদের হৃদয় তো বরাবরই তাঁকে চাইছে! তাতে আর নতুন কথা কী!
নতুনটা হল, পুরুষ-ভক্তদের কথা ভেবে প্রিয়াঙ্কা চোপড়ার এক বিশেষ ফটোশুট। সাকুল্যে তিনটি ছবি; তিনটিই ধাপে ধাপে অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়াবে রক্তস্রোতে!
এই জায়গায় এসে একটা প্রশ্ন অবশ্য উঠতেই পারে! হঠাৎ কেন পুরুষ-ভক্তদের জন্য ফটোশুটে ধরা দিলেন প্রিয়াঙ্কা? ফটোশুটেও এই শ্রেণিবিভাজন কেন?
আসলে নায়িকার এই সাম্প্রতিক ফটোশুট স্থান করে নিয়েছে শুধুমাত্র পুরুষদের জন্য সম্পাদিত এক পত্রিকায়। নাম তার GQ। আন্তর্জাতিক এই পত্রিকার ভাঁজে ভাঁজে পুরুষদের দিশাহারা করতেই পোশাক খুললেন প্রিয়াঙ্কা!
ঠিকই পড়েছেন! টপলেস এই ফটোশুট তুলে ধরেছে নায়িকার শরীরী মাধুরীকে। যদিও তার মধ্যে লাস্য আর দৃপ্ততা- রয়েছে দুই! ফলে কোথাও অশালীন মনে হয় না ফটোশুটের দেহ-ইশারা! শুধু মুগ্ধ হতে হয় ব্যক্তিত্বে।
দেখছেনই তো ছবিগুলো! কী মনে হচ্ছে?
সর্বশেষ খবর
-
প্রকৃতির রুদ্ররূপ, নেপালে বিপর্যয় এবং জরুরি কিছু প্রশ্ন
-
সাড়ে ৬ কোটিতে মিলবে না ছাড়! ২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় নয়া চাপে সুভাষ চন্দ্র
-
বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে অবিশ্বাস্য ক্যাচ শামির, বৈভব-ঈশানের ব্যাটে দলীপ ফাইনালে পূর্বাঞ্চল
-
আবোল তাবোল পাড়া এবার হাসিখুশি পাড়া! কোন চমক দেবে হাতিবাগানের এই পুজো?
-
নেপালে নিখোঁজ মাদ্রাজ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের


