Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

সাতসকালে পছন্দের খাবার খাওয়ার জন্য এ কী করলেন নুসরত?

শেষে এই ছিল তাঁর মনে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ০৮:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৭, ০৮:৩২

options
link
সাতসকালে পছন্দের খাবার খাওয়ার জন্য এ কী করলেন নুসরত? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটি। তাই বলে কি একটু মিষ্টি খেতে ইচ্ছে করে না? একটু একা একা রাস্তায় বেরিয়ে সোজা নিজের প্রিয় কেক-প্রেস্ট্রির দোকানটায় ঢুঁ মারতে ইচ্ছে করে না? করে। অন্তত নুসরত জাহানের তো ভীষণই এমনটা ইচ্ছে করে। বিশেষ করে এমন মেঘলা দিনে নায়িকার মন তো একেবারেই ঘরে টেকে না। খালি যেন ইচ্ছে করে বাইরে বেরিয়ে পৌঁছে যেতে নিজের পছন্দের কেক আর পেস্ট্রির দোকানটিতে। সেখানে গিয়ে মন ভরে, পেট পুরে কেক, পেস্ট্রি, রাম বল খেয়ে নিতে। যেমন ভাবা, তেমনই কাজ। তাই শুক্রবার সকাল সকাল নিউ মার্কেটে হাজির নুসরত জাহান। মাথায় চাদর, চোখে চশমা পরে সোজা ঢুকে গেলেন ‘নাহুমস’-এর অন্দর মহলে। মেঘলা দিনে জমিয়ে করলেন মিষ্টিমুখ। দেখুন সেই ভিডিও।

Advertisement

[দেখুন কতটা সুস্বাদু হল প্রতীমের ‘মাছের ঝোল’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

সেলিব্রিটি হলেও যে রাস্তায় বের হওয়া যাবে না। যেখানে-সেখানে খাওয়া যাবে না। কিংবা কড়া ডায়েটে থাকতে হবে। এমন তথ্য মোটেও বিশ্বাস করেন না নুসরত। সেই কারণেই সাধারণ মানুষের মতোই চলে এসেছিলেন নাহ্যুমস-এর অন্দরে।  কি কি তিনি অর্ডার দিলেন, সে প্রশ্নের উত্তর না মিললেও নায়িকার একটি পছন্দের জিনিসের নাম অবশ্য জানা গিয়েছে। আর দোকানে ঢুকেই সবার আগে সেটিই অর্ডার দিয়েছেন নুসরত। এমনকী ভিডিওর ক্যাপশনেও তাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। কী সেই বস্তু? অবশ্যই ‘নাহুমস’-এর বহু পরিচিত রাম বল।

002

[জানেন, কারা হতে চলেছেন এবছর ‘বিগ বস’-এর অতিথি?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.