Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

কেন ফিরিয়েছিলেন বলিউডের অফার, এতদিনে ফাঁস করলেন ভাগ্যশ্রী

জানেন, কেন যশ চোপড়া তাঁকে ‘মূর্খ’ বলেছিলেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০১৭, ১২:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০১৭, ১২:৩৫

options
link
কেন ফিরিয়েছিলেন বলিউডের অফার, এতদিনে ফাঁস করলেন ভাগ্যশ্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’। এই তকমাই তিনি পেয়েছেন দর্শকদের কাছ থেকে। কিন্তু সেই এক সিনেমাই আজও বলিউডের প্রথম প্রেমের প্রতীক। আর এরপর অফারের কমতি ছিল না ভাগ্যশ্রীর কাছে। বলিউডে তাঁর ভবিষ্যৎ ছিল বেশ উজ্জ্বল। কিন্তু প্রযোজক-পরিচালকদের সমস্ত অফার হেলায় ফিরিয়ে দিয়েছেন নায়িকা। এমন আবার কেউ করে নাকি? তাও আবার সংসারি হওয়ার জন্য? এই প্রশ্নগুলো তাঁকে হামেশা শুনতে হয়েছে। এমনকী, প্রয়াত প্রযোজক যশ চোপড়া পর্যন্ত তাঁকে ‘মূর্খ’ বলে সম্বোধন করেছিলেন।

[মালদ্বীপের সৈকতে কীভাবে জন্মদিন উপভোগ করলেন প্রিয়াঙ্কা চোপড়া?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় তিন দশক পার হতে চলল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র মুক্তির। কিন্তু আজও এই প্রশ্নগুলি পিছু ছাড়েনি ভাগ্যশ্রীর। এতদিনে এ নিয়ে সরাসরি নিজের মনে কথা খুলে বললেন অভিনেত্রী। ‘হিউম্যানস অফ বম্বে’ নামক ফেসবুক পেজে নায়িকা জানান, মাত্র একটি ছবির পর বলিউডের সম্ভাবনাময় কেরিয়ার ছেড়ে দেওয়ার একমাত্র কারণ তাঁর ভালবাসা হিমালয় দাসানি। আর কেরিয়ার ছেড়ে হিমালয়ের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত তাঁর নিজেরই ছিল। কীভাবে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছেন দু’জনে, বাড়ির অমতে কীভাবে বিয়ে করেছেন সলমন ও পরিচালক সূরজ বারজাতিয়ার উপস্থিতিতে, সমস্ত কথা নিজের ফেসবুক স্টেটাসে শেয়ার করেছেন ভাগ্যশ্রী।

[চিত্রনাট্য নকলের অভিযোগ, মুক্তির আগেই বিপাকে অক্ষয়ের ছবি]

অভিনেত্রীর মতে, কর্মরত মহিলা কিংবা হোমমেকারের মতো বিভাজন নারীদের ক্ষেত্রে থাকা উচিত নয়। প্রতি মুহূর্তে নতুন প্যাশন জন্ম নেয়। যেমন এখন এই বয়সে নিউট্রিশন নিয়ে উৎসাহী তিনি। আবার অভিনয়ের অফার নতুন করে আসলেও তা গ্রহণ করবেন। তবে যা ছেড়ে এসেছেন তাঁর জন্য বিন্দুমাত্র আফশোস নেই। আর এর অন্যতম কারণ তাঁর দুই ছেলেমেয়ে। যাঁরা কেবল বুদ্ধিমানই নয়, তার চেয়েও বেশি ভাল মনের মানুষ হিসেবে গড়ে উঠেছে।

[‘আমি কালো, দেখতে খারাপ-মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.