সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমকামী। এই অপরাধেই ঘরছাড়া হতে হয়েছে তাঁকে। রাস্তায় বাস করতে হচ্ছে প্রেমিকাকে নিয়ে। বাবা-মায়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন জ্যাকি চ্যানের কন্যা এট্টা অং চোক লাম। নিজের অভিযোগ জানিয়ে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। জনতার দরবারে চেয়েছেন বিচার।
[রাজ-শুভশ্রীর চার হাত এক হবে এই রাজবাড়িতেই, দেখুন ছবি]
জ্যাকি চ্যান ও প্রাক্তন মিস এশিয়া অ্যালায়েন উহ-র সন্তান লাম। স্ত্রী জোয়ান লিনের সঙ্গে থাকাকালীনই অ্যালায়েনের সঙ্গে সম্পর্কে জড়ান জ্যাকি। বিষয়টি প্রকাশ্যে আসে যখন অ্যালায়েন ১৯৯৯ সালে প্রকাশ্যে জানান তিনি জ্যাকির সন্তানের মা হতে চলেছেন। পরে জ্যাকি বিষয়টিকে আবেগের ভুল হিসেবে ব্যাখ্যা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে মেয়েকে একা মানুষ করবেন বলে জানিয়েছিলেন অ্যালায়েন। ১৮ বছরের লাম এর আগে জ্যাকিকে নিজের বাবা বলে মানতে রাজি ছিলেন না। কিন্তু সম্প্রতি তিনি ও তাঁর প্রেমিকা অ্যান্ডি অটম একটি ভিডিও আপলোড করেন। যাতে লাম দাবি করেন, তাঁর বাবা ও মা দু’জনেই হোমোফোবিক। তাই ঘরছাড়া হতে হয়েছে তাঁদের। এখন হংকংয়ের রাস্তায় বাস করতে হচ্ছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকলের কাছে সাহায্য চেয়েছেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি। শেল্টার হোমে যেতে গেলে তাঁদের একে অপরের সঙ্গ ছাড়তে হবে। কিন্তু এটা সম্ভব নয়। তাই জনতার কাছে বিচার চেয়েছেন জ্যাকিকন্যা।
[চুপিচুপি বিয়ে করেছেন? অবশেষে প্রশ্নের উত্তর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া]
এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অস্কারজয়ী তারকা। তবে এট্টা লামের মা অ্যালায়েন বলেন, তাঁদের যদি অর্থের প্রয়োজন হয়েই থাকে তাহলে কষ্ট করে তা উপার্জন করা উচিত। এভাবে প্রখ্যাত বাবার নাম নিয়ে ভিডিও আপলোড করে সাহায্য চাওয়া ঠিক নয়। পৃথিবীতে সকলেই জীবনযাপনের জন্য কষ্ট করে অর্থ উপার্জন করে। প্রসঙ্গত, এর আগে অ্যালায়েন জানিয়েছিলেন, তাঁর কন্যার মানসিক সমস্যা রয়েছে।
[নিজস্ব ভঙ্গিতে চার্লি চ্যাপলিনকে শ্রদ্ধা জানালেন রণবীর সিং, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
বাড়ি ভাড়া ৭০ হাজার, সামনে বিশাল বস্তি! মুম্বইয়ের কঠিন বাস্তবের মুখোমুখি টেলি অভিনেত্রী
-
বহুত্বকে সংকুচিত করে ‘আমিষ বনাম নিরামিষ’-এর লড়াই আসলে বাংলার নিজস্ব ইতিহাসকেই অস্বীকার করা
-
দিনে ২ কোটি টাকা আয়! ‘ব্র্যান্ড’ বৈভবের আড়ালে ক্ষতি হচ্ছে না তো কিশোর প্রতিভার?
-
হুমায়ুনের বাবরির পালটা রামমন্দিরের ঘোষণা! সংখ্যালঘু রেজিনগরে বিজেপি প্রার্থী সেই শাখারভই
-
পোস্টের ভুল ব্যাখ্যায় রেগে আগুন, অবসর জল্পনা উড়িয়ে অমিতাভ বললেন, ‘আজ্ঞে না হুজুর আমি তো..’