সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দা ছোট, তবে কেরামতি বড়৷ এতটাই বড় যে বড় পর্দাকেও পিছনে ফেলে দিয়েছে৷ খবরটা কয়েকদিন আগে শিরোনামে এসেছিল বটে, তবে কারও নজরে সেই সময় পড়েনি৷ কারণ সেই সময় সবার নজর ছিল দীপিকা পাড়ুকোনের দিকে৷ দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ‘সেক্সিয়েস্ট এশিয়ান উওম্যান’ হয়েছিলেন বলিউডের মস্তানি৷
কিন্তু এত সব কিছুর মধ্যে তালিকার তৃতীয় নামটি কারও চোখেই পড়েনি৷ সেই নামটি ছিল ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মার৷ ‘সেক্সিয়েস্ট’ হওয়ার দৌড়ে দীপিকা-প্রিয়াঙ্কার পরই রয়েছে তাঁর নাম৷ পিছনে ফেলে দিয়েছেন বলি বিউটি ক্যাটরিনা ও আলিয়াকেও৷ নিজের এই সাফল্য ইনস্টাগ্রামের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিয়া৷ তখনই খবরটা সকলের নজরে আসে৷
টেলিভিশনের জগতে নিয়ার শুরুটা হয়েছিল ‘এক হাজারো মে মেরি বেহনা হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে৷ কুশল ট্যান্ডনের সঙ্গে তাঁর টক-ঝাল-মিষ্টি সম্পর্ক দর্শকদের বেশ পছন্দ হয়েছিল৷ এরপরই নিয়াকে দেখা যায় ‘জামাই রাজা’ নামে এক ডেলি সোপে৷ এখন তেমনভাবে টেলিভিশনে তাঁকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় নিয়ার স্টাইলিশ অবতার বেশ পছন্দ দর্শকদের৷
সর্বশেষ খবর
-
ব্রিকসে মুখোমুখি পুতিন-জিনপিং-পেজেসকিয়ান, ‘বিশ্বের কল্যাণে আলোচনা হবে’, ইতিবাচক বার্তা মোদির
-
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর শাস্তি! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা
-
বৈভবদের নিয়ে ‘পাগলামো’ নিউজিল্যান্ডে, টিকিটের হাহাকার, ৭ বছর পর খুলছে বন্ধ গ্যালারি
-
হবু সন্তানের ‘অদ্ভুত’ নাম রেখেছেন শোভন, নিজেই অবাক অন্তঃসত্ত্বা সোহিনী!
-
উপস্থিতির হার নিয়ে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ, রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল, নেই আলো-জল