সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের নাকি ‘বাবর’ ক্ষেপণাস্ত্র আছে৷ তা থাক৷ ভারতের ভান্ডারে ব্রহ্মস, পৃথ্বী থেকে অগ্নির সম্ভার রয়েছে৷ তার থেকেও মারাত্মক একজন রয়েছেন ভারতে৷ ‘নাপাক’দের যিনি চোখের পলক পড়াই আগেই শেষ করে দিতে পারেন৷ বিশ্বাস হচ্ছে না? বেশ নিজের চোখেই দেখে নিন স্বঘোষিত ‘এমএসজি লায়ন হার্ট পার্ট ২’-এর এই ভিডিওটি৷ ভাল-মন্দের বিচারের দায় আপনার৷
পাকিস্তানের ‘অ্যাঞ্জেল’ তাহের শাহ কিংবা বাংলাদেশের হিরো আলমকে দিব্যি টক্কর দিতে পারেন ভারতের এই ‘মেসেঞ্জার অফ গড’৷ শুধু সদোপদেশেই সীমিত নিয়ে স্বঘোষিত এই ধর্মগুরুর সমাজ উদ্ধার৷ সমাজের জন্য বিনোদনের ‘প্রকৃত’ উদহরণ রেখে যেতে চান তিনি৷ সেই কারণেই সেলুলয়েডে আবির্ভাব ঘটেছে তাঁর৷

‘দেরা সাচা সওদা’ নামে এক ধর্মীয় সংগঠনের প্রধান এমএসজি৷ আসল নাম গুরমিত রাম রহিম সিং৷ তবে নিজেকে ভগবানের দূত (MSG) হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন তিনি৷ নিজ মহিমাতেই তৈরি করে চলেছেন এমন একের পর এক চলচ্চিত্র৷ ইতিমধ্যে দেশের একাধিক স্থানে নিষিদ্ধ হয়ে গিয়েছে তাঁর এই ছবিগুলি৷ কিন্তু লাভ-ক্ষতির হিসেব তিনি করেন না৷ সমাজ উদ্ধারই তাঁর পরম কর্তব্য৷ এর জন্য যে কোনও ‘সিস্টেম’-এর ভিত নড়িয়ে দিতে পারেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন