সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বপুরুষরা আমেরিকার। কিন্তু তাঁর দেশ ভারতবর্ষই। উত্তরাখণ্ডের এক অখ্যাত গ্রামে বড় হয়ে ওঠা। হিন্দি নিয়েই পড়াশোনা। তারপর ভাগ্যের ফেরে বলিউডে এসে পড়া আর অভিনয়কে ভালবেসে নাটকের মঞ্চকে আপন করে নেওয়া। এই হলেন টম অলটার। নিজের বাহ্যিক বিদেশিয়ানা ছাপিয়ে যিনি হয়ে উঠেছেন বলিউডের একান্ত আপন। কিন্তু বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত তিনি। টমের পরিবারের পক্ষ থেকেই প্রকাশ্যে এসেছে এই খবর।

[একান্ত আড্ডায় ‘ব্যোমকেশ’ যিশু, ‘অজিত’ শাশ্বত সঙ্গে অঞ্জন দত্ত ]
জানা গিয়েছে, বোন ক্যানসারে আক্রান্ত এই অভিনেতা। স্টেজ ফোরে রয়েছে তাঁর এই মারণ রোগ। মুম্বইয়ের সইফি হালপাতালে চিকিৎসা চলছে তাঁর। শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। অভিনেতার পরিবারের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, সূত্রের খবর বেশ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে।
[বোল্ড আইটেম গার্ল হয়ে দর্শকদের সমালোচনায় বিদ্ধ ‘ভাবিজি’ শিল্পা]
বলিউডের তাঁর প্রবেশ ঘটেছিল ১৯৭৬ সালে। পরিচালক রমানন্দ সাগরের ‘চরস’ ছবিতে কাস্টম অফিসার হিসেবে দেখা গিয়েছিল টমকে। এরপরই সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’-তে সুযোগ পেয়ে যান অভিনেতা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক বলিউড ছবিতে অভিনয় করে চলেন তিনি। চরিত্র ছোট হলেও টমের বলিষ্ঠ অভিনয় তাঁকে এনে দিয়েছিল পরিচিতি। তবে বলিউডের চেয়েও টমের প্রিয় জায়গা ছিল মঞ্চ। সেখানেই যেন প্রকৃত আনন্দের পরশ পেতেন টম। ১৯৭৭ সালে নাসিরুদ্দিন শাহ ও বেঞ্জামিন গিলানির সঙ্গে তৈরি করেন মোটলি থিয়েটার গ্রুপ। তা নিয়েই ব্যস্ত থাকতেন। শেষ তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছিল ‘সরগোশিয়াঁ’ ছবিতে। ছোটপর্দাতেও ‘রিস্তোঁ কা চক্রব্যূহ’ সিরিয়ালে বিশেষ ভূমিকায় ছিলেন তিনি।
[জানেন, প্রথমবার সৃজিতকে দেখে কার কথা মনে হয়েছিল প্রসেনজিতের?]
সর্বশেষ খবর
-
মুখস্তবিদ্যা নয়, নিজস্ব ভাবনাতেই আসল শিক্ষা! যাদবপুরের ভাইরাল প্রশ্ন বোঝাল যোগ্যতার মাপকাঠি
-
পুজোর আগেই পরিবহণে নতুন দিগন্ত! রাজ্যে নতুন এসি বাস, কোন রুটে পরিষেবা?
-
বর্ণবিদ্বেষকে হারিয়ে মেসিদের বিরুদ্ধে গোল, রূপকথা লিখে মাঠ ছাড়লেন কেপ ভার্দের গোলদাতা
-
সময়সীমার ৩ বছর পার! কবে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন? মুখ খুললেন রেলমন্ত্রী
-
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! রবি সকালে পুকুরে উদ্ধার দেহ, বিক্ষোভ জনতার