সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগেও বিগ বসে তাঁর নাম উঠেছে৷ কিন্তু শারীরিক কারণে তিনি নাকি আসতে রাজি হননি৷ তবে এবার এসে গোড়া থেকেই জনপ্রিয়তার হাওয়া নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন৷ সম্প্রতি টপলেস ছবিতে নেটদুনিয়ায় ভাইরাল হলেন বিগ ঘরের প্রতিযোগিনী বাণী জে৷
রোডিজ-এ অংশ নিয়েই তিনি খ্যাতি পেয়েছিলেন৷ এছাড়া সারা শরীরে ট্যাটুর বাহারেও তিনি নজর কাড়েন৷ একাধিকবার বিগ বসে তাঁকে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছিল৷ প্রতিবারই না করে দিয়েছিলেন বাণী৷ শোনা যায়, প্রতিবারই নাকি তাঁর দাবি ছিল নিজের জন্য বিশেষ খাবার৷ তবে তাতে অবশ্য রাজি হয়নি চ্যানেল কর্তৃপক্ষ৷ কেননা তা হলে অন্য প্রতিযোগীদের প্রতি অবিচার করা হত৷ কিন্তু এবার তিনি যে কোনও কারণেই হোক রাজি হয়েছেন৷
রিয়ালিটি শোয়ের ফর্ম্যাট তাঁর নখদর্পণে৷ টিভির পর্দায় থেকেই দর্শকের মনে কীভাবে আসন পেতে হয় তা জানেন তিনি৷ তবে সম্প্রতি তাঁর নাম নেটদুনিয়ায় সামনের সারিতে উঠে এল টপলেস ফটোশুটের কারণে৷
জানা যাচ্ছে, আগে কখনও এই টপলেস ফটোশুট করেছিলেন তিনি৷ তবে ঠিক প্রতিযোগিতার সময়েই তা ছড়িয়েছে নেটদুনিয়ায়৷ অনেকেই মনে করছেন মাপা হিসেবেই ছড়িয়েছে এ ছবি৷ যে সময়ে জনপ্রিয়তা কুড়নোর কথা সেই সময়ই অন্যান্য প্রতিযোগীদের ছাপিয়ে আলোচনার সামনের সারিতে উঠে এসেছেন তিনি৷ নিয়মিত দর্শকদের অনেকেই বলছেন, বিগ ঘরের অন্দরে হোক বা বাইরে, মানুষের মন কী করে নিজের দিকে ঘুরিয়ে নিতে হয় তা বাণী জে-র থেকে ভাল বোধহয় কেউ জানে না৷ অন্তত এ ছবির ছড়িয়ে পড়া সে দিকেই ইঙ্গিত দিচ্ছে৷
সর্বশেষ খবর
-
ক্লাসরুমের বাইরে ৪ ঘণ্টার ‘শাস্তি’, স্কুলের ছাদ থেকে ঝাঁপ একাদশ শ্রেণির ছাত্রীর! কী বলছে পরিবার?
-
১৪ বছর পর ‘নির্ভয়া’ স্মৃতি ফিরল দিল্লিতে, শুধু আইন, কঠোর শাস্তি ধর্ষণ ব্যাধি রুখতে পারবে?
-
সিরিজের মাঝপথে ক্রিকেটার ছাঁটাই, পদত্যাগ নির্বাচক প্রধান মিসবার, ক্ষোভে ফুঁসছেন পাক প্রাক্তনীরা
-
পিত্তথলির বদলে অ্যাপেনডিক্সে কাঁচি এনআরএসে! রোগীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, সাহায্যের আশ্বাস
-
বছর শেষে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি পর্ব, টি-২০ সিরিজের মাঝেই লাল বলের ম্যাচ খেলবে ভারত
