সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্ত পরিবারের এক বাঙালি বক্সার। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে তিনি কি সেরার সেরা হয়ে উঠতে পারবেন? এই নিয়েই তৈরি হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীর আপকামিং ছবি ‘চ্যাম্প’। রবিবার মুক্তি পেল ছবির ট্রেলার।
প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই বাংলা ছবির সুপারস্টার দেবের ছবি নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। প্রথমবার বড়পর্দায় বক্সার হিসেবে ধরা দিতে চলেছেন দেব। আবার এই প্রথম রিয়েল লাইফ গার্লফ্রেন্ড রুক্মিণীকে রিল লাইফেও দেখা যাবে দেবের বিপরীতে। সবমিলিয়ে বাংলার দর্শককে নতুন কিছু উপহার দিতে প্রস্তুত ‘চ্যাম্প’। এদিন ছবির ট্রেলার মুক্তির পরই সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছেন বক্সার দেব।
[মোহময়ী সাজে গাড়ি থেকে নামলেন ঐশ্বর্য, তারপর…]
‘সুলতান’ ছবিতে সুপারস্টার সলমন খানকে হরিয়ানার কুস্তিগির হিসেবে দেখা গিয়েছিল। নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ব মঞ্চে একাধারে তাঁর সাফল্য ও অন্যদিকে কুস্তিগির অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর প্রেমকাহিনি ফুটিয়ে তুলেছিলেন পরিচালক আলি আব্বাস জাফর। সেই ছবির সঙ্গে সামান্য মিল পাওয়া গেল ‘চ্যাম্প’ ছবির ট্রেলারের। যদিও এখানে প্রেক্ষাপট কলকাতা ও বাঙালি। বাংলা থেকে কোনও বক্সার বিশ্ব মঞ্চে দুর্দান্ত পারফর্ম করে দেশের মুখ উজ্জ্বল করুন, এমন স্বপ্ন তো আজও দেখে বাঙালি। ২০০২ কমনওয়েলথের মঞ্চে প্রথমবার সোনা জিতে সেই স্বপ্ন বাস্তব করেছিলেন কলকাতার ছেলে মহম্মদ আলি কামার। তবে কোথায় যেন হারিয়ে গিয়েছেন তিনি। এবার রাজ চক্রবর্তী তাঁর ছবির মাধ্যমে বাংলার সব উঠতি বক্সারদেরই যেন উদ্বুদ্ধ করতে চাইছেন।
[কপিলের সংসারে নয়া অতিথি, কার পরিবর্তে এলেন তিনি?]
ছবিতে দেব ওরফে শিবার বক্সার হয়ে ওঠার নেপথ্যে থাকছেন অভিনেতা চিরঞ্জিত। আর বক্সারকে প্রতিনিয়ত লড়াইয়ের অনুপ্রেরণা জোগাচ্ছেন মা লাবনী এবং বান্ধবী রুক্মীনি। এই ছবির জন্য নিজের ফিটনেসের জন্য যে দেব দারুণ পরিশ্রম করেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এদিন নিজের টুইটার অ্যাকাউন্টে ছবির ট্রেলার পোস্ট করেন টলি অভিনেতা। চলতি বছর ইদেই মুক্তি পাবে ‘চ্যাম্প’। সেদিনই আবার স্বমহিমায় হাজির হবে জিতের ‘বস ২’ ছবি। ফলে ক্যামেরার আড়ালে বস জিৎ এবং চ্যাম্প দেবের মধ্যেও কঠিন লড়াই চলবে। সেই রিংয়ে কে জয়ী হন, সেদিকেই তাকিয়ে দর্শকরা।
Here is exclusive #ChaampTrailer. pic.twitter.com/UZ1tBfLic0
— Dèv (@idevadhikari) May 21, 2017
সর্বশেষ খবর
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি
-
গোল করে নজির, বিশ্বকাপ স্বপ্নে এগোলেন রোনাল্ডো, ‘বন্ধু’র কাছে হেরে বিদায় মদ্রিচের
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন