সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ যত ‘স্মার্ট’ হচ্ছে ততই জটিল হচ্ছে সম্পর্কগুলি৷ কমছে প্রেম ও বন্ধুত্বের ফারাক৷ এই ফারাককে বইয়ের পর্দায় তুলে এনেছিলেন লেখক চেতন ভগত৷ নাম দিয়েছিলেন ‘হাফ গার্লফ্রেন্ড’৷ মাধব ঝা এবং রিয়া সোমানি৷ সমাজের দুই স্তরের বাসিন্দা৷ বিহারের অখ্যাত গ্রাম থেকে খেলার দক্ষতার সৌজন্যে মাধব এসে পৌঁছায় দিল্লির নামকরা কলেজে৷ যেখানে পায় রিয়া সোমানির দেখা৷ সৌন্দর্য ও আভিজাত্যের পরিভাষা রিয়া কি কখনও ‘দেহাতি’ মাধবের প্রেমকে গুরুত্ব দিতে পারবে? নাকি প্রেম ও বন্ধুত্বেই মাঝেই আটকে থাকবে এই ‘হাফ গার্লফ্রন্ডে’র কাহিনি? যাঁরা উপন্যাসটি পড়েছেন তাঁরা তো এই প্রশ্নের উত্তর জানেন৷ যাঁরা পড়ে উঠতে পারেননি তাঁদের জন্য থাকল ছবি থিয়েট্রিক্যাল ট্রেলার৷
[রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থাকছেন না, জানিয়ে দিলেন আদবানী]
সম্পর্কের গল্প হামেশাই সাফল্য দিয়েছে পরিচালক মোহিত সূরিকে৷ তাঁর ‘আশিকি’র হাত ধরেই উত্থান শ্রদ্ধা কাপুরের৷ এরপর কেরিয়ারের অনেকটা পথ পেরিয়ে এসেছেন শ্রদ্ধা৷ তবে ইদানীং শক্তি কন্যার জীবনে ‘হিট’ শব্দটির বেশ প্রয়োজন৷ বিশেষবন্ধু আদিত্য রয়কাপুরের সঙ্গে জুটি বেঁধেও তা হয়নি৷ বক্স অফিসের নিরিখে খুব একটা সাফল্য পায়নি ‘ওকে জানু’৷ তাই ফের মোহিতের শরনাপন্ন হয়েছেন অভিনেত্রী৷
[বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করছেন CMERI-এর গবেষকরা]
এদিকে অর্জুন কাপুরেরও সময় তেমন ভাল যাচ্ছে না৷ শেষ হিট ছবি বলতে সেই ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘টু স্টেটস’৷ এরপর ‘ফাইন্ডিং ফেনি’ সমালোচকদের প্রশংসা পেয়েছিল বটে কিন্তু বক্স অফিসে কেরামতি দেখাতে পারেনি৷ সোনাক্ষীর সঙ্গে জুটি বেঁধে ‘তেভর’ দেখিয়েছিলেন বটে৷ তবে তাও দর্শকদের মনে ধরেনি৷ ‘কি অ্যান্ড কা’-এ সম্পর্কের উলাট পুরানেও দিন ফেরাতে পারেনি অর্জুনের৷ তাই যাবতীয় বাজি তিনি ‘হাফ গার্লফ্রেন্ড’-এর উপরই লাগিয়ে বসে রয়েছেন৷ মে মাসের ১৯ তারিখ মুক্তি পাবে বালাজি টেলিফিল্মসের এই ছবি৷
[‘সিরিয়ায় আর একটাও বোমা ফেললে উড়িয়ে দেওয়া হবে আমেরিকাকে’]
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১