Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ মিঠুন চক্রবর্তীর চিকিৎসা চলছে দিল্লিতে! ছড়াচ্ছে জল্পনা

ঠিক কী হয়েছে সুপারস্টারের ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৮, ১০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৮, ১০:৪২

options
link
অসুস্থ মিঠুন চক্রবর্তীর চিকিৎসা চলছে দিল্লিতে! ছড়াচ্ছে জল্পনা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন বড়পর্দায় দেখা নেই ‘ডিস্কো ডান্সার’-এর। বয়সজনিত কারণেই খানিকটা সরে গিয়েছেন রুপোলি পর্দার দুনিয়া থেকে। তবে নাচের প্রতি ভালবাসাটা ছাড়তে পারেননি। তাই ডান্স রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে তাঁকে এখনও দেখা যায়। তাতে দুধের স্বাদ ঘোলে মেটে অনুগামীদের। কিন্তু এখন সে দেখাও কমেছে। জানা যাচ্ছে, অসুস্থতার কারণেই মিঠুনের এই অনুপস্থিতি। দিল্লিতে চিকিৎসা চলছে তাঁর।

[  আত্মহত্যা করতে চেয়েছিলেন ইন্দের কুমার! ভাইরাল ভিডিও ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক সর্বভারতীয় বিনোদন পোর্টালের সূত্রে মিলছে এই খবর। জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ গ্র্যান্ড মাস্টার হিসেবে দেখা যেত মিঠুনকে। কিন্তু ইদানীং ছোটপর্দাতেও তাঁকে তেমন দেখা যাচ্ছে না। জানা যাচ্ছে, পিঠের ব্যথায় কাবু তিনি। এর আগেও তিনি এই যন্ত্রণা পেয়েছেন। ব্যথা তাঁকে এতটাই বেকায়দায় ফেলেছিল যে, কাজ থেকে সাময়িক বিরতিও নিয়েছিলেন। উটিটে তাঁর চিকিৎসাও হয়েছে। সুস্থ হয়ে ফের যোগ দিয়েছিলেন তাঁর ভালবাসার কাজে। কিন্তু সম্প্রতি তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। ফলে তাঁকে দিল্লিতে এনে এখন চিকিৎসা করানো হচ্ছে বলেই খবর। জানা যাচ্ছে, চিকিৎসায় উন্নতি হচ্ছে মিঠুনের। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। শিগগিরি হয়তো ছোটপর্দাতে ফের দেখা যাবে তাঁকে।

[  অ্যাসিড আক্রান্তদের সংগ্রামের কাহিনি নিয়ে আসছে মেগা ধারাবাহিক ]

এককালের সুপারস্টারকে এখন আর ছবিতে প্রায় দেখাই যায় না। মিঠুনকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার ‘হাওয়াইজাদে’ ছবিতে। একের পর এক ঘটনায় বলিপাড়ায় শোরগোল পড়লেও নেপথ্যেই থেকে যান মিঠুন। কোনও বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া তো দূরে থাক, হাই প্রোফাইল কোনও অনুষ্ঠানেও তাঁকে দেখা যায় না। সম্বল বলতে শুধু এই ছোটপর্দা। সেখানেই তাঁকে ক্ষণিকের দেখায় তৃপ্তি পান অনুগামীরা। ছোটপর্দায় তাঁর অনুপস্থিতি ঘিরে তাই জল্পনা তীব্র হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.