সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রোগযন্ত্রণার পরে অবশেষে মৃত্যু তাঁকে শান্তি দিল। গতকাল রাত তিনটের সময়, মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ছোটপর্দার বিখ্যাত পরিচালক রবি ওঝা। বয়স হয়েছিল ৬৮ বছর।
“বিগত সাত বছর ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। কথা বলতে পারতেন না, শয্যাতেই আবদ্ধ ছিল তাঁর জীবন। ইদানীং খুব ঘনঘন অসুস্থও হয়ে পড়ছিলেন তিনি”, জানালেন প্রয়াত পরিচালকের ঘনিষ্ঠ, একদা প্রোডাকশন হাউজে কর্মরতা মন্দিরা। মাস দুয়েকের মধ্যেই প্রায় বারদু’য়েক হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।
রবি ওঝার এই প্রয়াণবার্তায় শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী-মহলে। অনুরাগীরা অকুণ্ঠে স্বীকার করে নিচ্ছেন, কী ভাবে ছোট পর্দাকে একের পর এক জনপ্রিয় চরিত্র এবং ধারাবাহিক উপহার দিয়েছিলেন তিনি। বিগত অনেকগুলো বছর ধরে তাঁর তৈরি ধারাবাহিক ছিল বাঙালি তথা ভারতীয়র নিত্যসঙ্গী। আজ তাঁর মৃত্যুতে ছোটপর্দার সেই আলোকোজ্জ্বল পর্বটিতে যবনিকা নেমে এল।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার