সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনাবসান প্রবাদপ্রতিম সংগীতশিল্পী মহম্মদ আজিজের৷ বৃহস্পতিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ আপামর সাংস্কৃতিক মহল থেকে শুরু করে অগণিত অনুগামী৷
Deeply Shocked and Saddened to hear of Munna Aziz da’s untimely and sudden demise … may his beautiful soul find peace and may his family find the strength to carry on 🙏
Advertisement— Shaan (@singer_shaan) November 27, 2018
[নাট্য অ্যাকাডেমি থেকে ইস্তফা বিভাস চক্রবর্তীর]
বাংলা, হিন্দি ও ওড়িয়া-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন মহম্মদ আজিজ৷ তাঁর সুরের মূর্ছনায় কার্যত মেতে উঠেছিল আট ও নয়ের দশকের যুব সমাজ৷ অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঋষি কাপুর, গোবিন্দা, মিঠুন-সহ একাধিক বলি সুপারস্টারের জন্য গান গেয়েছেন তিনি৷ তাঁর গান ও এই সমস্ত অভিনেতাদের গলা একটা সময় পরিপূরক হয়ে উঠেছিল৷ লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কবিতা কৃষ্ণমূর্তির মতো সংগীতশিল্পীদের সঙ্গে গান গেয়েছেন মহম্মদ আজিজ৷ মহম্মদ আজিজ ও সংগীত পরিচালক লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের জুটিকে একটা সময় বলিউডের সবচেয়ে সফল জুটি হিসাবে গণ্য করা হত৷
[‘বউকে বলেছিলাম, ছেড়ে চলে যাও’, #MeToo নিয়ে মুখ খুললেন চেতন ভগত]
মহম্মদ রফির পরবর্তী সময়ে তাঁর উপরই অনেকটাই ভরসা করেছিল সংগীত মহল৷ ভারতীয় সঙ্গীতের ‘স্বর্ণযুগের’ ট্র্যাডিশন বা ঐতিহ্যকে একক দক্ষতায় অনেকটা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন মহম্মদ আজিজ৷ অমর শিল্পী কিশোর কুমারের সঙ্গে পাল্লা গিয়ে কাজ করে গিয়েছেন তিনি৷ বিভিন্ন ভাষাতে ২০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি৷ সঙ্গে তাল মিলিয়ে চালিয়েছেন ভজন ও সুফি সঙ্গীতের চর্চা৷
সর্বশেষ খবর
-
মা ভেবে গরুর ছবি থেকে দুধপানের চেষ্টা বাছুরের! ভাইরাল ভিডিওর সত্যিটা কী?
-
‘বারে গিয়ে মদ্যপান চলবে না, দমন করুন ইচ্ছা’, শিক্ষকদের ‘আত্মনিয়ন্ত্রণের’ পাঠ বিজেপি বিধায়কের
-
‘যুদ্ধের নিয়ম বদলে গিয়েছে’, তেল ট্যাঙ্কার খুইয়ে আমেরিকায় ভয়ংকর হামলার হুমকি ইরানের
-
পকেটে বি টেক, অথচ প্রবীণ আত্মীয়ের বাড়িতে ঢুকেই যা করতেন…,মহিলার কাণ্ডে অবাক পুলিশ
-
মিলিয়ে দিল SIR! ‘মৃত’ দাদাকে ৩৫ বছর পর ফিরে পেলেন ভাই