সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু একটু করে উন্মোচিত হচ্ছে রহস্য। সেই সঙ্গে ভয়ে গায়ে কাঁপুনি ধরাচ্ছে দুর্গা রানি সিংয়ের কীর্তিকলাপ!
দুর্গা রানি সিং? না, বিদ্যা সিনহা?
প্রশ্নের উত্তর দেওয়ার আগে থেমে যেতে হবে একটা জায়গায়। ছবিতে কি শেষ পর্যন্ত বদলে গেল বিদ্যার পদবী? তিনি আর বাগচি নন?

পুরোটাই এখনও পর্যন্ত নিখাদ রহস্য! যার কিনারা হবে একমাত্র প্রেক্ষাগৃহেই, ছবি মুক্তি পেলে। তার আগে টুকরো-টাকরা প্রোমোই ভরসা! যা দেখে অনুমান চলবে কাহিনিসূত্র ধরে ফেলার!
তবে রহস্যের তল পাওয়া তো দূরের কথা, ভয়ে বরং গায়ে কাঁপুনি ধরাচ্ছে ‘কাহানি ২’ ছবির নতুন ডায়লগ প্রোমোতে বিদ্যা বালানের পারফরম্যান্স। পরিচালক সুজয় ঘোষ জানিয়েছিলেন যে এবারে বেশ কিছু দুর্ধর্ষ স্টান্ট পারফর্ম করতে দেখা যাবে বিদ্যা বালানকে। তারই কয়েক ঝলক দেখা গেল এই প্রোমোয়।

তা বলে সেই সব স্টান্ট কিন্তু স্বাভাবিকতার সীমা ছাড়ায়নি। এক উন্মাদ নারী যা যা করতে পারে, তাই বিশ্বাসযোগ্য ভাবে তুলে ধরা হয়েছে ছবিতে। সেটাই তৈরি করেছে ভয়ের আবহ।
বিশ্বাস না হলে দেখে নিন নিচের এই ভিডিওয়।
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের