সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন প্রায় সকল তারকাই৷ তবে এবার ভারতীয় দর্শকদের জন্য উপরি পাওনা৷ কেননা এবার শুভেচ্ছা জানালেন স্বয়ং ভিন ডিজেল৷ তাও আবার হিন্দিতে৷
হলিউডে পা রাখা ইস্তক নজরকাড়া কাজ করে চলেছেন দীপিকা৷ প্রথম ছবিতেই ভিন ডিজেলের সঙ্গে কাজ করা চাট্টিখানি কথা নয়৷ হলিউডে নিজের জমি শক্ত তো করছেনই, পাশাপাশি ছবির প্রমোশনের খাতিরে ভিনদেশী অভিনেতাদের দিয়ে বেশ কিছু কাজও করিয়ে নিচ্ছেন৷ এর আগে বিদেশী অভিনেতাদের নাচ শেখানোর কাজে দেখা গিয়েছিল বলি অভিনেত্রীকে৷ আর এবার ভিন ডিজেলকে দিয়ে বলালেন হিন্দি৷ ভাঙা ভাঙা হিন্দিতেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন তিনি৷ আর দীপিকা বললেন আসল ধামাকা তো হবে, যখন মুক্তি পাবে তাঁদের ছবি৷
নানারকম দীপাবলির শুভেচ্ছাবার্তা ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে৷ তবে ভিন ডিজেলের এই হিন্দিতে শুভেচ্ছা জানানো যে স্পেশাল তা বলার অপেক্ষা রাখে না৷
দেখুন সে ভিডিও:
সর্বশেষ খবর
-
‘ফুল অউর কাঁটে’-র পরিচালক কুকু কোহলির প্রয়াণ! শোকতপ্ত বলিউড
-
রাস্তা দখল করে সেকেন্ড-হ্যান্ড গাড়ির ‘শোরুম’! বিজেপি বিধায়ক বললেন, ‘তৃণমূল জমানার ট্র্যাডিশন’
-
অ্যাপ বাইকে বাড়ির পথে, মাঝপথেই সব শেষ! বাগুইআটিতে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
-
ভুয়ো নথিতে বিদেশে ৫৫৫ কোটি টাকা পাচার! খাস কলকাতায় ভাই-বোনের কীর্তি ফাঁস আয়কর অভিযানে
-
নিন্দুকদের যোগ্য জবাব, ‘গাধার খাটনি’ খেটেই কামব্যাক গম্ভীরের ‘প্রিয়পাত্র’ প্রসিদ্ধর