Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দীপিকাকে পাশে নিয়ে হিন্দিতে দীপাবলির শুভেচ্ছা ডিজেলের

ভিন ডিজেলের এই হিন্দিতে শুভেচ্ছা জানানো যে স্পেশাল তা বলার অপেক্ষা রাখে না৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৬, ১৯:৪২

options
link
দীপিকাকে পাশে নিয়ে হিন্দিতে দীপাবলির শুভেচ্ছা ডিজেলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন প্রায় সকল তারকাই৷ তবে এবার ভারতীয় দর্শকদের জন্য উপরি পাওনা৷ কেননা এবার শুভেচ্ছা জানালেন স্বয়ং ভিন ডিজেল৷ তাও আবার হিন্দিতে৷

হলিউডে পা রাখা ইস্তক নজরকাড়া কাজ করে চলেছেন দীপিকা৷ প্রথম ছবিতেই ভিন ডিজেলের সঙ্গে কাজ করা চাট্টিখানি কথা নয়৷ হলিউডে নিজের জমি শক্ত তো করছেনই, পাশাপাশি ছবির প্রমোশনের খাতিরে ভিনদেশী অভিনেতাদের দিয়ে বেশ কিছু কাজও করিয়ে নিচ্ছেন৷ এর আগে বিদেশী অভিনেতাদের নাচ শেখানোর কাজে দেখা গিয়েছিল বলি অভিনেত্রীকে৷ আর এবার ভিন ডিজেলকে দিয়ে বলালেন হিন্দি৷ ভাঙা ভাঙা হিন্দিতেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন তিনি৷  আর দীপিকা বললেন আসল ধামাকা তো হবে, যখন মুক্তি পাবে তাঁদের ছবি৷

Advertisement

নানারকম দীপাবলির শুভেচ্ছাবার্তা ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে৷ তবে  ভিন ডিজেলের এই হিন্দিতে শুভেচ্ছা জানানো যে স্পেশাল তা বলার অপেক্ষা রাখে না৷

দেখুন সে ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.