সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পেল দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ‘xxx’-এর ট্রেলার৷ মাল্টি স্টারার এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা ভিন ডিজেল৷
গত দু’দিন আগেই মুক্তি পেয়েছিল এই ছবির টিজার৷ টিজারে দেখা গিয়েছিল দীপিকার সাহসী অবতার৷ টিজারের মতো ট্রেলারেও দীপিকার ঝলক মন জয় করবে ভক্তদের৷
প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে এই ছবি৷ হলিউডের পাশাপাশি বলিউডেও এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে৷
পাশাপাশি, হলিউডের পর এবার বলিউডেও খবরের শিরোনামে দীপিকা৷ একের পর এক সাফল্য এবং হলিউড যাত্রার পর অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রেও বোধহয় নায়িকা বেশ খুঁতখুঁতে হয়ে গিয়েছেন৷ আর তাই সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘পদ্মাবতী’-তে অভিনেতা ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করতে রাজি হলেন না নায়িকা৷ কানাঘুষো শোনা যাচ্ছে, নায়িকা না কি বলেছেন তিনি ছবিতে স্বামীর চরিত্রে বড় কোনও অভিনেতাকেই দেখতে চান৷ কারণ দীপিকার রিয়েল লাইফ প্রেমিক রণবীর ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করবেন এবং তাঁর সঙ্গে ছবিতে দীপিকাকে এক ফ্রেমে বিশেষ দেখা যাবে না৷ বরং পদ্মাবতীর স্বামী চিত্তোরের রাজার সঙ্গে তাঁর বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তে অভিনয় করার কথা রয়েছে ডিপসের৷ আর চিত্তোরের রাজার ভূমিকায় অভিনয় করার কথা ছিল দীপিকার৷ আর তাই নাকি সেই চরিত্রে কোনও টিভি সিরিয়ালের অভিনেতাকে চান না বলি ডিভা৷
এমন কানাঘুষো চলতেই থাকবে৷ কিন্তু এই মুহূর্তে দেখে নিন দীপিকার হলিউড ছবির প্রথম ট্রেলার:
সর্বশেষ খবর
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ
-
সামান্য জ্বরেও ডাক্তারের কাছে যান? এবার হোয়াটসঅ্যাপ-ফেসবুকেই মিলবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ!