সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুর নয়ের দশকের, ভাষা হালফিলের৷ আর মাইকের পিছনে এক মায়েস্ট্রো৷ এতেই তোলপাড় নেট দুনিয়া৷ সৌজন্যে এ আর রহমানের বিখ্যাত ‘উর্বশী উর্বশী’ গানের নতুন ভারসন৷ যেখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত পর্যন্ত৷ রহম্যানিয়ার এই নয়া ‘টেক ইজ ইজি পলিসি’ আপনারও পছন্দ হবে৷ তা আপনি ভাষা বুঝুন আর না বুঝুন৷
নিজের সুর করা গানটি নতুন করে যখন বানাবেন বলে ঠিক করেছিলেন, নিজের ফ্যানেদের কাছেই এর লিরিক জানতে চেয়েছিলেন অস্কারজয়ী সংগীত শিল্পী৷ হাজার হাজার কমেন্ট পড়ে তাতে৷ সবচেয়ে বেশি মানুষ ডোনাল্ড ট্রাম্প ও নোট বাতিলের সিদ্ধান্তের কথাই লিখেছেন৷ সেই কারণেই এই বিষয় গানের সুরে তুলে এনেছেন মায়েস্ট্রো৷ যাতে বলা হয়েছে, ৫০০ টাকার নোট যদি বাতিলও হয়ে যায় কিংবা ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্টও হয়ে যায়৷ ব্যস ‘টেক ইজ ইজি পলিসি’৷
আরও পড়ুন –
ফটোশুটে টপলেস হলেন এই বলি অভিনেত্রী
নোনা জলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়গাথা মিস করবেন না
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১