সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীদেবীর আকস্মিক প্রয়াণে গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বলিউড বা টলিউড ছাড়াও রাজনৈতিক মহল থেকে ক্রীড়া জগতের সকলের মুখে একটাই কথা, ওইরকম একটা মানুষ যে এভাবে চলে যাবে এটা কিছুতেই ভাবতেই পারছি না। এরকম একটা অবস্থায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ একটি অপূর্ব মেসেজ শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। তিনি লিখেছেন, আজকের দিনটা যে আমাকে এতবড় ধাক্কা দেবে এটা ভাবতেই পারিনি। ওইরকম একজন হাসিখুশি মানুষ যে এভাবে চলে যেতে পারে এটা কি আগে থেকে ভাবা সম্ভব? আজ বারবার মনে হচ্ছে মানুষের জীবনের কোনও নিশ্চয়তা নেই। তাই আমি আমার এই অল্প পরিসর জীবনে যেটুকু শিখেছি, সেটাই আজ ওঁর স্মৃতিতে উজাড় করে দিতে চাই।’ এরপর তিনি পিয়ানোতে সুর বাজিয়েছেন, যেটা শ্রীদেবীকে উৎসর্গ করেছেন। আসুন দেখে নেওয়া যাক সেই মন কেমন করা ভিডিওটি –
[শ্রীদেবীর মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন, সে রাতে হোটেলে ঠিক কী ঘটেছিল?]
দুবাইয়ে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে শনিবার রাতে আচমকা মৃত্যু হয় বলিউডের চাঁদনির। জুমেইরা এমিরেটস টাওয়ার হোটেলের শৌচাগারের বাথটবে ৫৪ বছরের শ্রীর হার্ট অ্যাটাক হয় বলে জানান তাঁর দেওর অভিনেতা সঞ্জয় কাপুর। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শ্রীর দেহ দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার জন্য রবিবার বিকালেই দুবাই পৌঁছে গিয়েছিল অনিল আম্বানির চাটার্ড বিমান। কারণ প্রথমে কথা ছিল, রবিবার রাতে মুম্বই পৌঁছবে দেহ। শেষকৃত্য হবে সোমবার সকালে। কিন্তু দুবাইয়ে ময়নাতদন্তের অফিস বন্ধ থাকায় সব রিপোর্ট এদিন হাতে পাওয়া যায়নি। এদিকে শ্রীদেবীর মৃত্যু ঘিরে একগুচ্ছ প্রশ্ন উঠে আসার পরই তদন্ত আরও জোরালভাবে শুরু করার নির্দেশ দেয় পুলিশ। একইসঙ্গে শ্রীদেবীর হোটেলের ঘর সিল করে দেওয়া হয়েছে।
এদিকে রোববার সকাল থেকে জনসুনামি আছড়ে পড়েছে অনিল কাপুরের বাড়ির সামনে। এমনকী শ্রী-ভক্তদের সামাল দিতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে মুম্বই পুলিশকেও। আর হযতো কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই মহাশূন্যে বিলীন হয়ে যাবে স্বনামধন্যা অভিনেত্রীর দেহ। থেকে যাবে শুধু স্মৃতি।
[মন থেকে এখনও ১৬, নয়া ছবির গান রেকর্ডিংয়ে ফের প্রমাণ করলেন বিগ বি ]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?