সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রঙ্গুন’ শব্দটা দিয়ে যদি আপনাকে কেউ গান গাইতে বলে, তবে ঠিক কোন গানের কলি নিয়ে ভাববেন আপনি? রঙ্গুন নিয়ে সেই বিখ্যাত গানটির কথা জানেন না, এমন মানুষ খুঁজে পাওয়াও বেশ মুশকিল৷ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কোন গানের কথা বলা হচ্ছে? “মেরে পিয়া গ্যায়ে রঙ্গুন”-ই সেই বিখ্যাত গান৷ আর পরিচালক বিশাল ভারদ্বাজও নিজের ছবি ‘রেঙ্গুন’-এ ব্যবহার করলেন সেই ভিন্টেজ গান৷
কিন্তু গানটিকে খানিক অন্য ধাঁচে ছবিতে ব্যবহার করলেন পরিচালক৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি এই ছবিতে গানটির কথা পাল্টে দেওয়া হয়েছে৷ পুরনো সুরে তাল মিলিয়ে গুলজার লিখেছেন, “মেরে মিঁয়া গ্যায়ে ইংল্যান্ড”…
গানটির দৃশ্যায়নে প্রায় বেশিরভাগটা জুড়েই রয়েছেন ছবির মিস জুলিয়া ওরফে কঙ্গনা রানাউত৷ গানের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কেমন করে ধীরে ধীরে গড়ে উঠছে কঙ্গনা এবং শাহিদের সম্পর্ক৷
গুলজারের লেখা এবং রেখা ভরদ্বাজের গাওয়া গানটি শুনে নিন এই প্রতিবেদনে৷
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর