সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হট, ইনটেন্স, সেনসুয়াস…। এসব শব্দ দিয়েও হয়তো প্রিয়াঙ্কা চোপড়ার এই দৃশ্যকে বর্ণনা করা কঠিন। এর আগে যে বলি ডিভাকে কখনও হিন্দি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি, তেমনটা নয়। কিন্তু কোয়ান্টিকো ২-এ যেন নিজের পুরনো সমস্ত রেকর্ড ছাপিয়ে গেলেন তিনি।
চরিত্রের জন্য যখন যা প্রয়োজন, তা করতে কখনওই দ্বিধা করেননি প্রিয়াঙ্কা। তার জন্য সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন। আর ইদানীং তো তিনি যাতেই হাত দেন, সেটাই সোনায় পরিণত হয়। কোয়ান্টিকোর প্রথম মরশুম সুপারহিট হওয়ার পর দ্বিতীয় মরশুমেও দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন পিগি চপস। ফ্যানদের মন জয় করার সবরকম পন্থা বেশ ভালই রপ্ত করে ফেলেছেন তাঁর। অভিনয় দক্ষতা তো রয়েইছে।
হলিউড সিরিয়ালের প্রথম মরশুমে সহ-অভিনেতা জ্যাক ম্যাকলাফলিনের সঙ্গে অনস্ক্রিন ঘনিষ্ঠ হয়েছিলেন প্রিয়াঙ্কা। এফবিআই এজেন্ট জ্যাক ওরফে রায়ান বুথের সঙ্গে প্রিয়াঙ্কা ওরফে অ্যালেক্স প্যারিসের প্রেমটা তখনই শুরু হয়ে গিয়েছিল। কোয়ান্টিকো টু-এ সেই কেমিস্ট্রিই আরও তীব্র হয়ে উঠেছে। দেশি গার্লের এই ঘনিষ্ঠ দৃশ্য দেখে দর্শক তো রীতিমতো হাঁ হয়ে গিয়েছেন! এখনও না দেখে থাকলে আর দেরি করবেন না।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার