সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই দেবের কাছে থাপ্পড় খেয়েছিলেন তিনি! তার প্রতিশোধ নিতেই কি এবার দেবকে পিস্তলের নিশানায় রাখলেন নুসরত জাহান?

বলে রাখা ভাল, দেব-নুসরতের এই মান-অভিমান সবই রুপোলি পর্দার জন্য। নুসরতের গালে দেবের হাতের ছাপ বসেছিল রাজীব কুমার বিশ্বাসের ছবি ‘লাভ এক্সপ্রেস’-এর সৌজন্যে। আর, এবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দেবের দিকে পিস্তল ওঠালেন নুসরত!

অবশ্য তাতে দোষ নেই! ‘জুলফিকর’ ছবির রানি তলাপাত্র ওরফে নুসরতের চরিত্রটি তো এই স্বার্থ আর প্রেমের যুগলবন্দিতেই গড়া! যার প্রেমে অন্ধ মার্কাজ আলি ওরফে দেব।

যাই হোক, ‘জুলফিকর’-এর নতুন মুক্তিপ্রাপ্ত গান ‘কাটাকুটি খেলা’ কিন্তু আপাতদৃষ্টিতে তাঁদের প্রেমের কথাই বলছে। সবার চোখে ধুলো দিয়ে নিভৃতি খুঁজে নিয়েছেন দেব, নুসরত। চলছে তাঁদের খুনসুটি। যে খুনসুটিতে দেবের দিকে পিস্তল তাক করে শেষ পর্যন্ত বিপাকে পড়েছেন নুসরতই!

তাঁদের এই বৃত্তান্তকে সুরের চাদরে মুড়েছেন অনুপম রায়। আর নায়ক, নায়িকার হয়ে গানে কণ্ঠ দিয়েছেন শান আর শ্রেয়া ঘোষাল।

নিচের ভিডিওয় ক্লিক করে দেখে নিন দেব, নুসরতের সেই প্রাণের খেলা!
সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব