সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম যে মাঝে মাঝেই উতলা করে তোলে, সেই কথাটা এত দিনে মুখ ফুটে বেরোল। সাগরতটের এলোমেলো হাওয়ায় বুঝতে পারলেন দেব, সেই হাওয়া যেমন ছন্নছাড়া আর বিবাগী, সময়ও তেমন কখনও খোশমেজাজি, কখনও বা সোহাগি!

ব্যাপারটা কী? নিছক ভালবাসা! যার জন্য এও বলতে দ্বিধা করছেন না দেব, ”মাঝে মাঝে মনে হয়, তোর হাতে মরে যাই!”

সত্যি বলতে কী ভালবাসা এইরকমই হয়! অচেনা সকাল হোক বা উদাসী বিকেল, কিছু কথা সে বলে যায়। কিছু কথা আবার ছেড়ে যায় পরে খুঁজে নেওয়ার জন্য!

কিন্তু, কার জন্য দেবের এই পাগলপারা দশা?

তিনি আর কেউই নন- খোদ নুসরত জাহান! তাঁর সঙ্গে জুটি বেঁধেই দেবের এখন রাত-দিন ‘লাভ এক্সপ্রেস’-এর সফর। সেই সফরনামা ঠিক কী রকম হতে চলেছে, সেটাই বলে দিচ্ছে ছবির সদ্য মুক্তি পাওয়া নতুন গান ‘মাঝে মাঝে’। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে যে গানে শ্রেয়া ঘোষালের সঙ্গে প্রায় এক যুগ পরে ফিরে এলেন কুমার শানু।

দেব আর নুসরতের প্রেমের এই নতুন গান আপনাকেও করে তুলবে নস্ট্যালজিক! বিশ্বাস না হলে নিজেই শুনে নিন নিচের এই ভিডিওয়।
সর্বশেষ খবর
-
মহেশতলার নামী স্কুলে আহত বোনপো, আড়ালের চেষ্টা কর্তৃপক্ষের! সাবধানীবার্তা শ্রাবন্তীর
-
সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, তার আগে লাল বলের ক্রিকেটে অগ্নিপরীক্ষা বৈভবের
-
‘বিরোধীদের সঙ্গে এরকমই হবে’, অভয়া মামলায় জামিন না পেয়ে সরকারকে দুষছেন নির্মল!
-
‘ককরোচ’ রুখতে হাতিয়ার বন্দে মাতরম! দেশজুড়ে প্রচারে বিজেপি, নিশানায় কংগ্রেস
-
মাইসুরুতে ঘুরতে যাওয়াই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হরিণঘাটার গৃহবধূর, মা হারা ৩ বছরের শিশু