Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

আশুতোষের কল্পনার বহির্প্রকাশ হল ‘মহেঞ্জোদড়ো’-র ট্রেলারে!

এই কি সুপ্রাচীন সিন্ধু সভ্যতার সেলুলয়েড মুখ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ২১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ২১:৪৬

options
link
আশুতোষের কল্পনার বহির্প্রকাশ হল ‘মহেঞ্জোদড়ো’-র ট্রেলারে! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। জানা গিয়েছিল, ঠিক সন্ধে ৮.৫৭ মিনিটে মুক্তি পেতে চলেছে আশুতোষ গোয়াড়িকরের নতুন ছবি ‘মহেঞ্জোদড়ো’-র ট্রেলার।
মুক্তি তা পেলও! যথাসময়েই!
কিন্তু, এ কোন ছবি আমাদের সামনে তুলে ধরলেন পরিচালক? এই কি সুপ্রাচীন সিন্ধু সভ্যতার সেলুলয়েড মুখ?
আদপেই নয়। এই মহেঞ্জোদড়ো একান্ত ভাবেই আশুতোষের কল্পনানির্ভর! মস্তিষ্কপ্রসূতও বলা যেতে পারে!
কস্টিউম থেকে শুরু করে সেট- এই ছবির কোনও কিছুই বিশ্বাসযোগ্যতার সঙ্গে তাল মিলিয়ে চলেনি। সব চেয়ে বড় কথা, মহেঞ্জোদড়ো-র নাম নিয়ে এক খুব খারাপ বলিউডি গল্প বিক্রি করতে চাইছেন আশুতোষ!
বিশ্বাস না হলে দেখে নিন নিচের এই ভিডিওয়!

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.