সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গ্রেট’ কি না, তা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠবে কতটা ‘গ্র্যান্ড’, তা নিয়েও!
তার পরেও ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ উঠে এল বিনোদন দুনিয়ার শিরোনামে।

কারণটা কিন্তু নিছক যৌনতা নয়। বরং ভূত!
মস্তি সিরিজের এই ছবি এবার এমন ভয় আর মজার ককটেল তৈরি করতে চলেছে। ট্রেলারের শুরু থেকেই তাই বার বার উঠে এসেছে ভূতের কথা।

মজা করে বলা হয়েছে, সিরিজের একেবারে প্রথম ছবিতে তিন ছেলের মাথায় এক মেয়ের ভূত চেপেছিল! দ্বিতীয় দফায় তিন ছেলের মাথায় চেপেছিল তিন মেয়ের ভূত। আর এবার?
এবারে একটি সুন্দরী ভূত ভর করবে তিন ছেলের উপরে!

ট্রেলারে দেখাও যাচ্ছে তার ইঙ্গিত। সম্পত্তি-সংক্রান্ত কোনও কাজে তিন বন্ধু আফতাব শিবদাসানি, রীতেশ দেশমুখ আর বিবেক ওবেরয় এসে পৌঁছেছেন একটা বড় পুরনো বাড়িতে। সেই গা ছমছমে বাড়িতে তাঁদের সঙ্গে দেখা হয়ে যায় এক সুন্দরী মহিলার। ঊর্বশী রাউতেলার!

তার পর যখন জানা যায় সে-ই এই বাড়ির ভূত, কী অবস্থা হয় তিন বন্ধুর?
সে কথা জানা যাবে ২২ জুলাই ছবি মুক্তি পেলে।
আপাতত নিচের এই ভিডিওয় দেখুন ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক