সংবাদ প্রতিদন ডিজিটাল ডেস্ক: একটা টি-টেবিল, পুতুল নিয়ে খেলছে একটি ছোট্ট মেয়ে৷ খেলনা চায়ের কাপ, প্লেট, টি-পট সাজানো তার উপর৷ চারপাশে চেয়ারগুলিতে বসে রয়েছে ছোট-বড় পুতুল৷ কিন্তু আশ্চর্য ব্যাপার এমন পুতুল খেলার মাঝেও আশ্চর্য এই ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে৷ ধর্মগ্রন্থ এবং ক্রুশের উপস্থিতিও সেই ভৌতিক আবেশ দূর করতে পারছে না৷
আচমকাই ওলটপালট হয়ে গেল সেই খেলনা চায়ের কাপ, প্লেটগুলি৷ খেলতে থাকা শিশুটি নিজের ঘাড় মটকাল বিকট আওয়াজ করে৷ উল্টোদিকে বসে সেই পুতুল৷ ঘুম কাড়তে আবারও হাজির অ্যানাবেল৷
সম্প্রতি মুক্তি পেল ‘অ্যানাবেল ২’-এর প্রথম টিজার৷ সেই পুতুল, সেই ভয় এবং সেই বিভীষিকা নিজে হাজির কালো জাদুর গল্প, যেখানে স্বয়ং ঈশ্বরও বাঁচাতে পারেনা মানুষকে!
দেখে নিন সেই টিজারটি:
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১