সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্লাডি হেল! এই তুরুপের তাসও লুকিয়ে ছিল কঙ্গনা রাণাওয়াতের হাতে? ‘রঙ্গুন’-এর এই নতুন গান না থাকলে তা বোঝাই যেত না৷ অভিনয়ের সুবাদে আগেই বলিউডের ক্যুইন-এর তকমা পেয়ে গিয়েছেন অভিনেত্রী৷ এবারে হলেন ‘হান্টারওয়ালি’৷ কঙ্গনার এই এক ‘আন্দাজে’ ঘায়েল করিনার প্রাক্তন ও বর্তমান প্রেমিক৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা শিবিরের মতোই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও ঝড় তুলেছে কঙ্গনার নয়া ‘আন্দাজ’৷ যাকে পারফেক্ট কমপ্লিমেন্ট দিয়েছে সইফ আলি খানের নবাবি আভিজাত্য এবং রাফ অ্যান্ড টাফ শাহিদ কাপুর৷ গুলজারের কথায় সুর সাজিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজই৷ আর নতুন বছরের শুরুতেই দর্শকের আরও একটি মাস্টার পিস উপহার দিল সুনিধি চৌহানের কণ্ঠ৷
ফেব্রুয়ারি মাসেই বড় পর্দায় আসছে বিশাল ভরদ্বাজের রঙ্গুন৷ প্রথম ঝলকেই সাড়া ফেলে দিয়েছিল সিনেপ্রেমীদের মধ্যে৷ সেই চাহিদাকেই আরও একটু বাড়িয়ে দিল ‘ব্লাডি হেল’৷
আরও পড়ুন –
গান বেঁধে ট্রাম্পকে বিঁধলেন রহমান, উঠে এল নোট বাতিলের গাথাও
ফটোশুটে টপলেস হলেন এই বলি অভিনেত্রী
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা