সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূত, চিটফান্ড, খুন, রেপ- তার চেয়েও জটিল কী বলুন তো?

একেবারেই দাম্পত্য জীবন! বিশেষ করে বাঙালির দাম্পত্যজীবন। সেখানে পুরুষ আর নারীর সুখের নীড় যতটা না জায়গা জুড়ে থাকে, তার চেয়ে ঢের বেশি করে থাকে মানিয়ে-গুছিয়ে নেওয়া! বউমার শাশুড়ির সঙ্গে মানিয়ে নেওয়া, স্বামীটির স্ত্রীর গজরগজর মানিয়ে নেওয়া, শ্বশুরের বাক্যবাণ জামাই বেচারার মানিয়ে নেওয়া- এরকম আরও কত কী!

আর হানিমুন? নামে যতই মধু থাক, আদতে ব্যাপারটা মধুময় কতটা হয়, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করতে পারেন অনেকেই! আদতে বাঙালির মধুচন্দ্রিমা যে দীপুদা, মানে দীঘা-পুরী-দার্জিলিং, তা আর কে না জানে? অবশ্য দীঘা, পুরী, দার্জিলিং- কোনওটাই জায়গা হিসেবে খারাপ নয়! তাহলে গোলমালটা কোথায় হয়?

সেই সব নিয়েই নতুন ছবি তৈরি করেছেন পরিচালক মৈনাক ভৌমিক। অনেক দিন পরে তিনি আবার ফিরেছেন বাঙালি সংসারজীবনের বৃত্তে। এবারে তাঁর ছবির বিষয় নিখাদ আটপৌরে বাঙালি দাম্পত্য। ছবির নামও তাই ‘বিবাহ ডায়েরিজ’। এই ছবির কেন্দ্রে দেখা যাবে দুই দম্পতিকে। এক দিকে রয়েছে দুই বর্ষীয়ান স্বামী-স্ত্রী। অন্য দিকে রয়েছে তাদেরই ছেলে আর ছেলের বউয়ের দাম্পত্য। ধীরে ধীরে দেখা যাবে, দুই দাম্পত্যই কোথাও একটা গিয়ে মিলে যাচ্ছে একই খাতে।

আর মধুচন্দ্রিমা? সেটার জন্য তো রইলই নিচের ভিডিওটা! ক্লিক করে দেখে নিন না!
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’